বকেয়া DA নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকার ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন চলছে। একাধিকবার মামলা(Case), পিটিশন(Petition), আবেদন করে দু'বছর পার হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal State Government) পক্ষ থেকে DA দেবার ঘোষণা করা হয়নি।
যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা(Central employees) রাজ্যে কাজ করেন , তাদেরকে ঠিকই রাজ্যের তরফ থেকে নির্দিষ্ট পে কমিশনের (Pay commission) হিসেবে বেতন ও DA দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের কোন DA দেওয়া হয়নি গত দুই বছরে।
এত বছর ধরে সরকারের বিরুদ্ধে পিটিশন দাখিল করে, কোর্টে মামলা করেও কোন ফল না পেয়ে বড়োসড় পদক্ষেপ(Step) নিতে চলেছে রাজ্য সরকারের কর্মচারীরা। তাই এবার খাতায়-কলমে নয় বরঞ্চ পথে নেমে রাজ্য সরকারের বিরোধিতা করতে চলেছে তারা। এক গণ কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্য সরকারের কর্মচারীরা।
রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ২৭শে জানুয়ারি একটি গণ কর্মবিরতি দিবসের ডাক দিয়েছেন। ঐদিন কোন রাজ্য সরকারের কর্মচারী অফিস বা কর্মক্ষেত্রে যাবেন না। একই সঙ্গে কলকাতার(Kolkata) বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে। এরপরেও যদি রাজ্য সরকার কোন রকম ব্যবস্থা না নাই সে ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য পেন ডাউন(Pen Down) করে রাখারও হুশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে গেলেও কোনো রকম কাজ করবেন না তাদের ন্যায্য দাবি না মেটা অবধি।
রাজ্য সরকারের সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আরো একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে অতি দ্রুত যদি রাজ্য সরকার এই মামলা মেটানোর তোড়জোড় না করে তাহলে ভবিষ্যতে এই আন্দোলনের(DA movement) মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে।
আরও পড়ুনঃ
উক্ত বিবৃতিতে আরো বলা হয়েছে যে পুরনো বকেয়া DA মেটানোর পাশাপাশি রাজ্য সরকারের কর্মচারীদের যেন কেন্দ্রীয় হারে DA প্রদান করা হয়। DA প্রদানের পাশাপাশি শূন্য পদগুলিতে স্বচ্ছভাবে নিয়োগের(recruitment) দাবি জানিয়ে আগামী ১৯শে ডিসেম্বর উত্তর কন্যা অভিযান করবে রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। এছাড়াও আগামী বছরের 27 শে জানুয়ারি রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা কোন কাজ করবেন না এই বিষয়ে নিশ্চিত।
বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় এই বছরের 20ই মে, কলকাতা হাইকোর্ট(Kolkata High Court) একটি নির্দেশ দিয়েছিল যে, রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হবে। তিন মাস অতিক্রান্ত হবার পরেও কোন রকম DA কোন সরকারি কর্মচারী পাননি। উপরন্তু সেই নির্দেশিকার বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। চলতি বছরের 22 september সেই পিটিশন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ(Division Bench)।
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএ মেটানোর মামলার পাশাপাশি কোট অবমাননার মামলাও চলছে।
শুধুমাত্র কলকাতা হাইকোর্ট(High court) নয়, সুপ্রিম কোর্টেও(সুপ্রিম court) এই মামলা নিয়ে কেস করা হয়েছে যা শুনানি হতে চলেছে আগামী ২রা ডিসেম্বর। এই শুনানির আগে আগামী ৩০শে নভেম্বর কলকাতা হাইকোর্টে আরেকবার শুনানি হবে।
তবে বিগত দু বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি কর্মচারীরা শুধুমাত্র আদালতের উপর ভরসা করেই বসে নেই। তারা এবার পথে নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভের শামিল হবেন। এখন সামনেই পঞ্চায়েত ভোটের(West Bengal panchayat Election) আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বিষয়ে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়।

.jpg)



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....