বই পড়ুয়াদের কাছে বই সংগ্রহের নেশা যেমন আছে তেমনি বইগুলোকে যত্নে রাখা নিয়েও একটু চিন্তা হয় বৈকি! অনেক সময় দেখা যায় পছন্দের বইগুলো কয়েক বছর পর নষ্ট হয়ে যায়। বই ছিঁড়ে যায়, পোকায় খেয়ে নেয় পৃষ্ঠাগুলো, মলাট উঠে হয়, সেলাই খুলে যায় - আরো অনেক সমস্যা। কিছু কিছু বইয়ের অবস্থা তো এমনও হয় যে সেগুলো আর ঘরে রাখার মতনই হয় না। অগত্যা কোন পুরনো বইয়ের দোকানে বিক্রি করে দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না।।
আজকে জানাবো এমন কিছু উপায় যে গুলির মাধ্যমে আপনি আপনার প্রিয় বই গুলির স্বাস্থ্যেও দিকেও নজর রাখতে পারবেন এবং দীর্ঘদিন অবধি আপনার বইগুলি ভালো থাকবে।
১. বইয়ের মলাট ব্যবহার করুন।
বই সংগ্রহ করার পর বইতে মলাট(Cover) ব্যবহার করুন। মলাট সাধারণত যে কোন রকম কাগজ(paper) দিয়ে দেওয়া যায় তবে বইয়ের কভার দেখে যাতে সহজেই চেনা যায় সেই জন্য ট্রান্সপারেন্ট(Transparent paper) কাগজ দিয়ে মলাট দেওয়াই ভালো। এর ফলে বই বহুদিন অব্দি ভালো থাকে।
২. তাকে নির্দিষ্টভাবে গুছিয়ে রাখুন বই:
অনেক সময় আমরা একসাথে অনেকগুলো বই এলোমেলো করে রেখে দিই একটার উপর একটা। পরে দরকারি কোন একটা বই খুঁজতে গিয়ে অন্য বই গুলি পড়ে যায় বা ছিড়ে যায়। সেজন্য বইয়ের তাকে বইগুলি নির্দিষ্টভাবে সাজিয়ে রাখতে হবে। আপনার কাছে যতগুলি বই আছে ততগুলি বই রাখা যাবে এমন একটি বুক সেলফ(Bookshelf) কিনে নিন।
৩. কাগজের বুকমার্ক ব্যবহার করুন:
বই পড়তে পড়তে অনেক সময় আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। পৃষ্ঠা মনে রাখার জন্য আমরা সেই পৃষ্ঠাটা ভাঁজ করে রাখি না ভেতরে কলম, ক্লিপ বা অন্যান্য জিনিসপত্র রেখে থাকি। এই ভাঁজ থেকে পৃষ্ঠা ছিড়েও যেতে পারে। বুকমার্ক(Bookmark) হিসেবে ব্যবহার করতে পারেন কাগজ। এর ফলে বইয়ের উপর কোন ওবাঞ্ছিত চাপও পড়বে না কোন ভাঁজ ও হবে না। কাগজের পরিবর্তে পালক বা রেশমের ফিতাও ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ
৪. খাবার থেকে বই দূরে রাখুন:
অনেকের খেতে খেতে পড়তে বসার অভ্যাস(Habit) আছে। এর ফলে বইতে এঁটো লেগে গেলে সেখান থেকে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া তরকারি বা অন্যান্য খাবারের রং বইতে লাগলেও তা দেখতে দৃষ্টিকটু লাগে। তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনরকম খাবার বইয়ের গায়ে না লাগে। চা(Tea), কফি(কফি) খাবার সময় অসাবধানতাবশত আমাদের বইয়ের উপর সেটি পড়ে পৃষ্ঠা ছিড়ে যায় বা রং খারাপ হয়ে যায়। এই বিষয়েও সতর্ক থাকতে হবে পাঠককে।
৫. পড়ার সময় সতর্ক থাকুন:
অনেকেই আছেন যারা বই মাঝামাঝি ভাগ করে এক হাতে ধরে বই পড়েন। এইভাবে কোন ভারী বই ধরলে বই মাঝ বরাবর ছিঁড়ে যেতে পারে। বই পড়ার সময় যেখানে সেখানে কলম দিয়ে দাগালেও দৃষ্টিকটু লাগে এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বই পড়ার সময় এই বিষয়গুলি থেকে অবশ্যই সতর্ক থাকুন।
আপনার বইয়ের যত্ন নিন। প্রিয়জনের দেওয়া উপহার হিসেবে পাওয়া বইগুলি বহুদিন অব্দি স্মৃতি বহন করে। সেগুলিকে অত্যন্ত যত্নের সাথে সংগ্রহ করে রাখুন।

.jpg)



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....