Join Whatsapp Group(38) Join Now

বকেয়া DA মামলার হলফনামার অঙ্কে মাথায় হাত পড়বে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারীর!

বকেয়া DA মামলা নিয়ে সুপ্রিম কোর্টে(Supreme court) জমা করা রাজ্যের হলফনামার অংকে কপালে চিন্তার ভাজ পড়ছে লক্ষাধিক সরকারি কর্মচারীর(Government employees)। হলফনামা অনুযায়ী প্রায় ৩,১৯,৭৫৯ জন সরকারি কর্মচারীকে মহার্ঘ্য ভাতা দেবার বিষয়ে মামলা চলছে। অন্যান্য নানান ধরনের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেবার কথা উল্লেখ থাকলেও শিক্ষক(Teacher) রাষ্ট্রীয় পরিবহণ নিগম, পুরসভার কর্মীদের এই মামলায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়নি। 

এমন অবস্থায় শিক্ষক, পৌরসভার কর্মী এবং পুরনিগমের কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে অন্যান্য রাজ্য সরকারই কর্মচারীদের যদি বকেয়া দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের পকেটে ঢুকবে না কোন টাকা। সে ক্ষেত্রে তাদের হয়তো নতুন করে কোন রকম আইনি লড়াইতে(Legal case) নামতে হতে পারে।

বর্তমানে রাজ্যে প্রাথমিক(Primary) ও উচ্চ বিদ্যালয় মিলিয়ে শিক্ষকসংখ্যা চার লক্ষেরও বেশি। কর্মরত এবং পেনশন প্রাপকদের মিলিয়ে মহার্ঘ ভাতা প্রাপকদের সংখ্যা প্রায় ১০লক্ষের বেশি। এমন অবস্থায় কেন্দ্রের ডিএ মামলায় ১০ লক্ষ সরকারি শিক্ষকদের গণ্যই করছে না রাজ্য সরকার(West Bengal State Government)। এই নিয়েই তাদের কপালে চিন্তার ভাঁজ।

আরও পড়ুনঃ

গত ২৪ তারিখ এই মামলা শুনানি হবার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে ডেট পিছিয়ে দেওয়া হয় এবং আগামী ২রা ডিসেম্বর এই মামলার শুনানি হবে।

অন্যদিকে আদালত অবমাননার অভিযোগের খাঁড়া ঝুলছে রাজ্য সরকারের উপরে। বকেয়া মহার্ঘ ভাতা না দেবার জন্য আদালত অবমাননার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজ্য সরকারের কর্মচারীদের তিনটি সরকারি সংগঠন।

আগামী ২রা ডিসেম্বর জানা যাবে অবশেষে কি সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট। শিক্ষক, পুরনিগম এবং পৌরসভার কর্মীরা আদৌ DA পাবেন কি পাবেন না, সে বিষয়েও ওই দিন নিশ্চিত হওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ