Join Whatsapp Group(38) Join Now

১৮ বছরের আগে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। ধরা পড়লেই শাস্তি, নির্দেশ খোদ রাজ্য সরকারের।

৮ থেকে ৮০, মোবাইলে মজে সকলেই। এমনকি ছোট বাচ্চারাও বাদ যায়না। মূলত ছোটদের এবং টিনএজ দের মধ্যেই মোবাইল(Mobile) ব্যবহার এর প্রবণতা বেশি। বেশি ব্যবহারের ফলে কমবয়সী ছেলেমেয়েদের একটা নেশা(Addiction) চলে আসে মোবাইল এর প্রতি। তাদের বয়স কম হবার কারণে বিচার বুদ্ধি ও বিবেচনা করার জ্ঞানও কম। ফলে অনেকসময়ই তারা অনেকরকম বিপদের সম্মুখীন হয়। সামাজিক জীবন(social life), পড়াশোনার(education) ওপর খারাপ প্রভাব পড়ে। অনেকে বিপথে ও চলে যায়।

এসবের কথা মাথায় রেখেই ১৮ বছর এর কম বয়সী ছেলেমেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র রাজ্য সরকার(Maharastra Government)। এমনকি এই নির্দেশ না মানলে শাস্তিও হতে পারে, এমনটাই জানানো হয়েছে।

নির্দেশ জারি হবার পর মহারাষ্ট্র তো বটেই, সারা দেশেই শোরগোল পড়ে গেছে। এখনো যদিও কার্যকর হয়নি এই নিয়ম, তবে কার্যকর হলে তা জনজীবনে কেমন প্রভাব ফেলবে এখনই বলা যাচ্ছেনা।

মোবাইল আবিষ্কার হয়েছিল প্রধানত কথা বলার জন্য। ক্রমে তা উন্নত হতে হতে মানুষের সবকিছুকে আয়ত্ত করে নিয়েছে। ভিডিও দেখা, গান শোনা, গেম খেলা(Gaming) সবকিছু এই মোবাইল দিয়েই সম্ভব। ব্যাংকের(Mobile Banking) কাজও ব্যাংকে না গিয়ে মোবাইল দিয়েই করে নেওয়া যায়। রয়েছে আরো অনেক ভালো দিকও।

 তবে আলোর বিপরীত পাশে অন্ধকার থাকবেই! ছোটো বাচ্চারা মোবাইলের গেমের নেশায় বুদ হয়ে সবুজ মাঠ ভুলে যাচ্ছে, বন্ধু হারিয়ে ফেলছে। কেউ গেমিং, Anime এর প্রতি আসক্ত হয়ে পড়ছে। গেমের টপ আপ(Gaming top up) এর জন্য পরিবারের সাথে হিংস্র আচরণ করছে এমনকি নিজের বাবা মা কে খুনের(Murder) কিছু ঘটনাও ঘটেছে ইতিমধ্যে।

আরও পড়ুনঃ

মোবাইলে যেসব সিরিজ দেখা যায়, সেগুলোর মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্যও(18+ Web series) কিছু সিরিজ আছে। কমবয়সী ছেলেমেয়েরা হাতে মোবাইল পেয়ে অবাধে সেসব সিরিজ দেখছে। তাদের মনে তো বটেই,  বাস্তব জীবনেও খারাপ প্রভাব পড়ছে।

ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোবাইল এর নেশা তো আগে থেকেই ছিল। লকডাউন(Lockdown) এর পর এই নেশা তাদের মধ্যে আরো বেড়েছে। এই নেশা একপ্রকার আসক্তিতে পরিণত হয়েছে বর্তমানে! মোবাইলের নেশায় বুদ হয়ে থাকা ছেলেমেয়েরা বাড়ির বড়দের কথা অগ্রাহ্য করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে। Adult Gaming Site এও তাদের দেখা মিলছে।

এসব দেখার ফলে তাদের মস্তিষ্কে প্রভাব পড়ছে এবং অনেক কমবয়সীদেরকেই বিভিন্নরকম অপরাধমূলক কাজেও(Criminal activity) লিপ্ত হতে দেখা যাচ্ছে।এসবের কথা মাথায় রেখে মহারাষ্ট্র রাজ্য সরকার এই চিন্তাভাবনা করেছে। জনমানসে রোষ থাকলেও অনেক অভিভাবকই এই নিয়ম সমর্থন করছেন। 

মহারাষ্ট্রে এই নিয়ম কার্যকর হলে সুফল পেলে হয়তো অদূর ভবিষ্যতে ভারতের(India) সব রাজ্যেই এই নিয়ম চালু হতে পারে। আমাদের রাজ্যও পশ্চিমবঙ্গও বাদ থাকবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ