Join Whatsapp Group(38) Join Now

রাজ্যের পঞ্চায়েতে VLE পদে নিয়োগ, অফলাইনে আবেদন শুরু

হুগলি জেলার তারকেশ্বর বিডিও অফিসের তরফে শূন্যপদ নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারকেশ্বর ব্লকের অধীনস্থ তালপুর গ্রাম পঞ্চায়েতে Village Level Entrepreneur (VLE) শূন্যপদে নিয়োগ করা হবে। অফলাইনে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে।



বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ- 05/07/2021


বিজ্ঞপ্তি নং- 1/MGNREGS


পদের নাম- 

Village Level Entrepreneur (VLE)


আবেদন শুরু- 05/07/2021

আবেদন শেষ- 19/07/2021


বেতন- 

প্রতি মাসে 10,000/- টাকা 


মোট শূন্যপদ- 

এই পদের জন্য 1টি শূন্যপদ আছে




শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর কমপক্ষে ছয় মাসের কোর্স করা থাকতে হবে। 


বয়সসীমা- 

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

গুরুত্বপূর্ণ নোট - 

সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য অবশ্যই তারকেশ্বর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। 


আবেদন পদ্ধতি- 

নোটিশে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেটি পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের(বয়স,শিক্ষাগত যোগ্যতা,বসতি ইত্যাদি) জেরক্স কপি দিয়ে MGNREGS Cell এর ড্রপ বাক্সে জমা দিয়ে আসতে হবে সকাল 11টা থেকে বিকাল 3টের মধ্যে(ছুটির দিন বাদে)। 

পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যেতে পারে 19/07/2021 তারিখের বিকাল 3টের মধ্যে। 

চাকরির স্থান - তালপুর গ্রাম পঞ্চায়েত।


All Important Links:

Official Notice: Download Now

Join Our Telegram: Join Now

Official Website: https://hooghly.nic.in/


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ