Join Whatsapp Group(38) Join Now

বিখ্যাত ১০ জন ক্রিকেটার ও সেলিব্রিটিদের শিক্ষাগত যোগ্যতা, যা দেখলে অবাক হবেন!

 

ছোটবেলা থেকেই নিজের প্যাশনকে ফলো করে আজ সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন অনেকেই। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ, গান, কবিতা, আবৃত্তি, খেলা, অভিনয় ইত্যাদি বিষয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করে। নিজের পছন্দের বিষয় নিয়ে ফোকাস করলে জীবনে সাফল্য যে আসবেই, তা প্রমাণ করেছেন বহু মানুষ।

অনেকেই পড়াশোনা করে বড় বড় কোম্পানিতে লাখ লাখ টাকা উপার্জন করেন ঠিকই, কিন্তু আবার অনেক মানুষ আছেন যারা পড়াশোনা ছাড়া অন্য পথে গিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। রয়েছে সম্মান এবং পরিচিতিও। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই  সফল হবার মাপকাঠি নয়। এই প্রতিবেদনে এমন কিছু সেলিব্রেটি (Celibrity) এবং ক্রিকেটারদের (cricketers) কথা বলব, যাদের শিক্ষাগত যোগ্যতা (Educational qualification of famous celebrities) তথাকথিত উচ্চমানের না হলেও, পেশা বা এক্টিভিটির দিক থেকে তারা যে সব দিক থেকেই সেরা তা বলার অপেক্ষা রাখে না। আবার অনেকে আছেন, যারা পড়াশোনার দিক থেকে অনেক ডিগ্রিধারী হলেও অন্য কোনো দিক থেকে সফলতা লাভ করেছেন তারা। তাদের বিষয়েও সংক্ষেপে বলা হবে এই প্রতিবেদনে।

১. বিরাট কোহলি: 

ভারতের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান বিরাট কোহলি সারা পৃথিবীর মানুষই বর্তমানে তাকে চেনে। তবে জেনে অবাক হবেন যে বিরাট কোহলি গ্রাজুয়েশনও কমপ্লিট করেননি।

বিরাট কোহলির শিক্ষাগত যোগ্যতা (Virat Kohli educatioal qualification) হল তিনি উচ্চ মাধ্যমিক পাস। ক্রিকেটের ট্রেনিং এর জন্য তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেননি। এর ফল আমরা দেখতেই পাচ্ছি। বর্তমানে তিনি একজন সফল এবং পৃথিবীর মধ্যে অন্যতম একজন বিখ্যাত ক্রিকেটার।

২. কপিল দেব:

৯০ এর জেনারেশনের অন্যতম একজন সফল ক্রিকেটার ছিলেন কপিল দেব। বর্তমানেও তিনি সমান শ্রদ্ধা ও ভালোবাসা পান জনগণের কাছ থেকে। তিনিও ছিলেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ।

৩. হার্দিক পান্ডেয়া:

 বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন হার্দিক পান্ডিয়া। তবে জেনে অবাক হবেন, তিনি শুধুমাত্র অষ্টম পাস। ক্লাস এইটের পরেই তিনি তার সমস্ত ফোকাস ক্রিকেটের দিক দিয়েছিলেন।

৪. মুরলী বিজয়:

১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। বোর্ডের পরীক্ষায় (Board exams) ফেল হবার পরেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। ক্রিকেটের প্রতি মনোযোগ দিয়ে তিনি একজন সফল ক্রিকেটার হন। পরে তিনি ইকোনমিক্স নিয়ে পোস্ট গ্রাজুয়েট (Post graduate) করেন।

৫. মহেন্দ্র সিং ধোনি:

 স্কুলের গণ্ডি পার করার পর কমার্স নিয়ে কলেজে ভর্তি হলেও, ক্রিকেট প্র্যাকটিসের কারণে শেষ করেননি কলেজ। Mahendra Singh Dhoni তার সমস্ত সময় ক্রিকেটের পিছনে দিয়েছিলেন। তার ক্যাপ্টেন্সিতেই (Ms Dhoni captaincy) আমরা বড় বড় তিনটে ট্রফি পেয়েছি দেশের জন্য।

আরও পড়ুনঃ

৬. সালমান খান:

 স্কুলের গণ্ডি পার করলেও কলেজ পেরোতে পারেননি।

৭. সুশান্ত সিং রাজপুত: 

ছোট থেকে মেধাবী ছাত্র ছিলেন। জয়েন্টে ইঞ্জিনিয়ারিং(Joint Entrance)- এ তার সপ্তম স্থান ছিল সারা দেশের মধ্যে। তবে তিনি অ্যাক্টিং এর প্রতি নিজের মন নিশ্চিত করেন।

৮. অর্জুন কাপুর:

 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছিলেন তিনি।

৯. আলিয়া ভাট:

উচ্চমাধ্যমিক পাশ করার পরেই পড়াশুনা ছেড়ে দেন আলিয়া ভাট। তারপর অভিনয় জগতে পাকাপাকিভাবে প্রবেশ করেন তিনি।

১০. রণবীর কাপুর:

পড়াশোনায় বিশেষ একটা মনোযোগী ছিলেন না তিনি। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ৫৪ শতাংশ নাম্বার পেয়ে পাশ করেন। এমনকি এক প্রতিবেদনে তিনি বলেছিলেন- তার পরিবারে একমাত্র তিনি যে দশম শ্রেণী পাস করেছেন । তারপর পড়াশোনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেন রণবীর কাপুর এবং অভিনয় জগতে প্রবেশ করেন তিনি।

শিক্ষাগত যোগ্যতা কখনো কারো সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না তা প্রমাণ করেছেন এমন হাজারো ব্যক্তিত্ব। কোনদিন স্কুলের গণ্ডি না পেরানো মানুষটিও রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন, আবার পড়াশোনার হাত ধরেই গুগলের সর্বোচ্চ স্থানে সিইও পদে (Google ceo) বসে আছেন এক ভারতীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ