আমাদের শরীরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। ক্যামেরার থেকেও কয়েকগুন মেগা পিক্সেল (Mega pixel) ক্ষমতাসম্পন্ন আমাদের এই অঙ্গ। চোখ না থাকলে তার কাছে পুরো পৃথিবীটাই কালো অন্ধকার ছাড়া আর কিছুই নয়।
বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার কারণে চোখের বেশ কিছু সমস্যা হয়। বয়স সম্পর্কিত চোখের সমস্যা তো সাধারণ ব্যাপার, তবে বর্তমানে ছোটদের ও চোখের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। চোখের ছানি, মায়োপিয়া, রেটিনোপ্যাথি গ্লুকোমা এবং শুষ্ক চোখ সহ আরো বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় বহু মানুষ।
চোখ খারাপ হয় কেন?
বর্তমানে অনলাইনে বেশিক্ষণ সময় কাটানোর জন্য চোখের উপর প্রেসার পড়ে। ছোট ছোট বাচ্চারাও এখন ইউটিউব না চালিয়ে খেতে চায় না। এর সাথে কাছ থেকে টিভি দেখা, দীর্ঘক্ষণ মোবাইলে সিনেমা দেখা, গেম খেলা এগুলির ফলে চোখের দূরদৃষ্টি এবং স্বল্প দৃষ্টির সমস্যা দেখা যায়।
বর্তমান সভ্যতা বেশিরভাগটাই অনলাইন নির্ভর। বাচ্চাদের পড়াশোনা থেকে অফিসের কাজ বেশিরভাগটাই মোবাইল বা ল্যাপটপের সামনে করা হয়। এভাবে দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপের দিকে একনাগাড়ে তাকিয়ে থাকলে চোখের উপর যে প্রেসার পড়ে তার থেকে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এছাড়া আরো বিভিন্ন রকম কারণ আছে যার জন্য চোখের সমস্যা তৈরি হয়।
আজকে এমন কিছু উপায়ের কথা বলব ,যেগুলির মাধ্যমে আপনারা মোবাইল এবং ল্যাপটপে কাজ করা সত্ত্বেও আপনাদের চোখ কিছুটা হলেও ভালো রাখতে পারবেন।
১. ২০-২০-২০ সময় বিন্যাস:
প্রথমেই বলা হয়েছে যে, একনাগাড়ে বেশিক্ষণ মোবাইল বা ল্যাপটপের দিক তাকিয়ে থাকলে চোখের উপর প্রেসার পড়ে এবং চোখ খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকে।
চক্ষু বিশেষজ্ঞরা এই সমস্যা থেকে মুক্তি পেতে ২০-২০-২০ কৌশলটি সুপারিশ করেন।
এই পদ্ধতিটি হলো প্রতি ২০ মিনিট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার বা কাজ করার পরে পরবর্তী ২০ মিনিট স্ক্রিনের থেকে অন্তত ২০ ফুট দূরে কোন জিনিসের দিক তাকিয়ে থাকতে হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার দূরের কোন জিনিসের দিকে তাকাতে পারেন, জানালার বাইরে কোন গাছের দিকে তাকাতে পারেন বা বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে আসতে পারেন।
২. ব্লু লেন্স এবং সানগ্লাস ব্যবহার:
পড়াশুনা বা অনলাইনের কাজে দীর্ঘক্ষন ধরে কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকতে হয়। এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস গুলির নীল আলো আমাদের চোখের ক্ষতি করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্লু লাইট লেন্স (Blue light lense) বা ব্লু কার্ড লেন্স ব্যবহার করে দেখতে পারেন। এই কাজ করি আমাদের চোখের মধ্যে ইলেকট্রিক ডিভাইসের উচ্চশক্তির নীল আলো এবং অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে বাধা দেয় এবং আমাদের চোখ ভালো রাখে। যারা সানগ্লাস ব্যবহার করেন তারা অবশ্যই সানগ্লাস কেনার আগে দেখে নেবেন যে সেটির ৯৯% থেকে ১০০% ইউভি-এ এবং ইউভি-বি রশ্মি প্রতিরোধ করতে পারার ক্ষমতা আছে কিনা।
৩. চোখের জন্য উপকারী, এমন খাবার খান:
ভিটামিন A সমৃদ্ধ খাবার আমাদের চোখ ভালো রাখে। তাই আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় গাজর , টাটকা ফল, সবুজ শাকসবজি ইত্যাদি অবশ্যই রাখতে হবে। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ, টুনা মাছ, ছোট চুনো মাছ, সজনে ডাঁটা , পালং ইত্যাদি খাবার খেতে হবে চোখ সুস্থ রাখতে।।
আরও পড়ুনঃ
৪. ব্যায়াম:
চোখের ম্যাকুলার অবক্ষয়, রক্তচাপ জনিত সমস্যা, প্রদাহ , অ্যান্টিঅক্সিডেন্ট সহ প্রায় প্রতিটি দীর্ঘস্থায়ী অসুখের হার কমাতে সাহায্য করে ব্যায়াম। ব্যায়ামের মাধ্যমে আপনারা অনেক রোগকে দূরে সরিয়ে রাখতে পারবেন।
৫. শীতল ভাপ নেওয়া।
শীতল ভাব নিলে আমাদের চোখ অনেকটা রিলাক্স ফিল করে এবং এটি চোখের পক্ষে খুবই উপকারী। চোখ ভালো রাখতে মাঝেমধ্যে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন। এছাড়া ফ্রিজে একটি পরিষ্কার কাপড় রেখে সেটি ঠান্ডা করে নিতে পারেন এবং মাঝেমধ্যে এটি চোখে লাগালে আরাম পাওয়া যায়। এই পদ্ধতি ব্যবহার করলে আপনার শুষ্ক চোখ সমস্যা এবং অনিদ্রার মত সমস্যা থেকে মুক্তি পাবেন।
৬. অনলাইন অ্যাপে চোখের ব্যায়াম:
বর্তমানে বেশ কিছু এপ্লিকেশন পাওয়া যায় যেগুলি আপনাকে সঠিকভাবে চোখের এক্সারসাইজ করতে সাহায্য করে। এই অ্যাপ গুলির মাধ্যমে স্বল্প সময় থেকে দীর্ঘ সময় - বিভিন্ন রকম সময়ের মধ্যে করার মতো বেশ কিছু এক্সারসাইজ এবং সেগুলি কিভাবে করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া থাকে। তবে এই এপ্লিকেশনগুলি ব্যবহার করলে প্রথম প্রথম কিছুদিন টিউটোরিয়াল গুলো দেখে ভালোভাবে শিখে নিতে হবে সমস্ত রকম উপায়, তারপর অ্যাপগুলি ব্যবহার না করেই নিজের মতো করে চোখের ব্যায়ামগুলো করতে হবে।
৭. মোবাইলে Eye Protection ইউজ করুন।
এখন প্রতিটি স্মার্ট ফোনে ওপরের নোটিফিকেশন বারে Eye Protection নামের একটি আইকন থাকে। আইকনের ছবিতে একটি চোখের চিহ্নই দেওয়া হয়। এই অপশনটি অন করে রাখলে আপনার স্ক্রিন কিছুটা হলদেটে হয়ে যাবে। এই ও উপায় এর মাধ্যমে মোবাইলের ক্ষতিকারক নীল রশ্মি থেকে বাঁচতে মোবাইলই আপনাকে সাহায্য করবে।
উপরের এই পদ্ধতি গুলো ব্যবহার করলে আপনার চোখ অবশ্যই ভালো থাকবে। যারা ইতিমধ্যে চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারাও এই পদ্ধতি গুলোর মাঝখানে মাধ্যমে উপকৃত হবেন।

.jpg)



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....