Join Whatsapp Group(38) Join Now

Rishi Bankim Chandra College Recruitment 2022

Rishi Bankim Chandra College Recruitment
Rishi Bankim Chandra College Recruitment


Rishi Bankim Chandra College Recruitment 2022: নৈহাটী, উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত ঋষি বঙ্কিম চন্দ্র কলেজে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ হবে অ্যাকাউন্টস  ক্লার্ক, গ্রুপ-সি ক্লার্ক, এনসিসি ক্লার্ক এবং ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (গ্রুপ-ডি) পদে।

Rishi Bankim Chandra College Group-C & Group-D Recruitment 2022 এখানে আবেদন করতে কোনোরকম আবেদন মূল্য লাগবেনা। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই আবেদন করা যাবে। এই পদগুলিতে অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনি আবেদন করতে পারবেন। নীচে আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করা হলো। 


পদের নাম- 

  • অ্যাকাউন্টস  ক্লার্ক
  • গ্রুপ-সি ক্লার্ক
  • ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (গ্রুপ-ডি)
  • এনসিসি ক্লার্ক


মোট শূন্যপদ- সব মিলিয়ে ৭টি শূন্যপদ। 

  • অ্যাকাউন্টস  ক্লার্ক- ২টি শূন্যপদ। 
  • গ্রুপ-সি ক্লার্ক- ২টি শূন্যপদ। 
  • ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (গ্রুপ-ডি)- ১টি শূন্যপদ। 
  • এনসিসি ক্লার্ক- ২টি শূন্যপদ। 


মাসিক বেতন-

বেতন সম্পর্কে নোটিসে কিছু বলা হয়নি।তবে রাজ্য সরকারী চাকরিগুলির ক্ষেত্রে যেমন বেতন হয়ে থাকে সেরকমই বেতন দেওয়া হবে মোটামুটি। 

বয়সসীমা-

এই পদগুলিতে আবেদনের জন্য অফিসিয়াল নোটিফিকেশনে বয়স এবং বেতন সম্পর্কে তেমন কিছু বলা হয়নি।

আবশ্যিক যোগ্যতা- 

অ্যাকাউন্টস  ক্লার্কঃ প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে  যেকোনো শাখায় HS উত্তীর্ন হতে হবে। সঙ্গে কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে এবং অ্যাকাউন্টস এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রুপ-সি ক্লার্ক: যেকোনো শাখায় HS উত্তীর্ন হতে হবে। সঙ্গে কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে এবং অ্যাকাউন্টস এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (গ্রুপ-ডি): এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে।


এনসিসি ক্লার্ক: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সাথে সম্পর্কিত ক্লারিক্যাল কাজ করা থাকতে হবে। 

আবেদন মূল্য- কোনোরকম আবেদন ফি লাগবেনা। 

নিয়োগ পদ্ধতি-

  • লিখিত পরীক্ষা (গুগল ফর্ম)
  • ইন্টারভিউ (০৪/০২/২০২২)

আবেদন পদ্ধতি-

  • এখানে আপনি অনলাইন এবং অফলাইনে উভয় পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
  • নির্দিষ্ট ফর্ম ফিলাপ করার পর স্ক্যান করে এই ই-মেইল আইডি rbc_wbsu@yahoo.com তে পাঠাতে হবে। 
  • আবেদন ফর্মের সাথে আপনি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পাঠাবেণ। 
  • আবেদন ফর্ম পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২২। 
  • অফলাইনে পাঠালে Principal’s Office-এ আপনাকে আবেদন ফর্ম পাঠাতে হবে। 


Official Notification: Download Now

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....