সারা বিশ্বের উচ্চশিক্ষার মান যাচাই করে সেরা বিশ্ববিদ্যালয় গুলির নাম প্রকাশ করে QS Quacquarelli Symonds নামের একটি সংস্থা। এই সংস্থা গোটা বিশ্বে উচ্চশিক্ষার(Higher education) মান যাচাই করে এবং বিভিন্ন স্তরের পরীক্ষার(exam) মাধ্যমে সেরা বিশ্ববিদ্যালয়গুলির Rank নির্বাচন করে থাকে।
বিশ্ববিদ্যালয়গুলির মান যাচাই করার জন্য বেশ কিছু বিষয়ের উপর জোর দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় গুলিতে শিক্ষার মান কেমন , শিক্ষক এবং ছাত্র সংখ্যার অনুপাত কত, বিদেশী শিক্ষক এবং বিদেশী ছাত্রের সংখ্যা কত ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে এই ranking প্রকাশ করা হয়।
এ বছরও অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মানদন্ড হিসেবেও সেরা বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচন করেছে QS। বিগত ১১ বছরের রেকর্ড ধরে রেখে এই বছরও আমেরিকার(America) ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বরাবরের মতো প্রথম স্থানে।
তবে এ বছরও ভারতের কোন বিশ্ববিদ্যালয় প্রথম 100 এর মধ্যে ঢুকতে পারেনি। তবে প্রথম ২০০ এর মধ্যে আছে IISC বেঙ্গালুরু, IIT বোম্বে এবং IIT দিল্লি।
এই Ranking অনুযায়ী ভারতের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের(university) নাম গুলো একবার দেখে নিন।
১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।
র্যাঙ্ক – ১৮৬
২. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে।
র্যাঙ্ক – ১১৭
৩. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি।
র্যাঙ্ক – ১৮৫
৪. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ।
র্যাঙ্ক – ২৫৫
৫. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর।
র্যাঙ্ক – ২৭৭
৬. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর।
র্যাঙ্ক – ২৮০
৭. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকী।
র্যাঙ্ক – ৪০০
৮. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি।
র্যাঙ্ক – ৩৯৫
৯. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোর।
র্যাঙ্ক – ৩৯৫
১০. দিল্লি বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্ক – ৫০১ থেকে ৫১০
সারা ভারতের মধ্যে মাত্র সাতাশটি বিশ্ববিদ্যালয় এই তালিকার প্রথম ১০০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিতে পেরেছে।
আরও পড়ুনঃ
বিগত কয়েক বছরের তুলনায় কিছুটা বেড়েছে সংখ্যাটা। বিগত বছর গুলির তুলনাতেও এ বছর রাঙ্কিংয়ের তালিকায় ভারতের বিশ্ববিদ্যালয়গুলির সংখ্যা বেশি। বিগত বছরগুলিতে এই তালিকায় ভারতের ২০, ২৩ টি করে বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পেত। সেরা ৪১ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 11 টি ভারতের আইআইটি(IIT) প্রতিষ্ঠান।
বাছাই করা এতগুলো ইউনিভার্সিটির মধ্যে পশ্চিমবঙ্গের(WEST BENGAL) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর লিস্টে রয়েছে। খড়্গপুর আইআইটির রাংকিং ২৮০।
আশা করা যাচ্ছে আগামী বছরগুলিতে বিশ্বব্যাপী এই সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় ভারতের আরো কিছু বিশ্ববিদ্যালয়ের নাম সংযোজন হবে।

.jpg)



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....