পূর্ব মেদেনীপুর জেলার সমস্ত বিবাহিত/বিবাহ-বিচ্ছিন্না/বিধবা মেয়েদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পূর্ব মেদেনীপুর জেলার চণ্ডীপুর, ভগবানপুর, ময়না, এগরা-1, এগরা-2, কোলাঘাট এবং সুতাহাটা ব্লকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইতিমধ্যেই অফলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। কোনো লিখিত পরীক্ষা হবে না। Purba Medinipur Asha Karmi Recruitment 2021 সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম- আশা কর্মী
শূন্যপদ-
- চণ্ডীপুর ব্লক- 11 টি
- ভগবানপুর 2 ব্লক- 7 টি
- ময়না ব্লক- 12 টি
- এগরা 1 ব্লক- 6 টি
- এগরা 2 ব্লক- 5 টি
- কোলাঘাট ব্লক- 6 টি
- সুতাহাটা ব্লক- 6 টি
বয়সসীমা- কেবলমাত্র 30 থেকে 40 বছরের মধ্যে বয়স এমন বিবাহিত/বিবাহ-বিচ্ছিন্না/বিধবা মহিলারা আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে 01/01/2021 তারিখের ভিত্তিতে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
নির্বাচন পদ্ধতি- আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নোটিশ দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নিজের সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি দিয়ে বিডিও অফিসে জমা দিতে হবে।
নিজে গিয়ে জমা দিয়ে আসা যাবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 24/12/2021(বিকাল 5 টা পর্যন্ত)
Download Notice:
- চণ্ডীপুর ব্লক- Click Here
- ভগবানপুর - Click Here
- ময়না ব্লক- Click Here
- এগরা 1 ব্লক- Click Here
- এগরা 2 ব্লক- Click Here
- কোলাঘাট ব্লক- Click Here
- সুতাহাটা ব্লক- Click Here
Official Website: Click Here
Home Page: Visit Now



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....