Join Whatsapp Group(38) Join Now

UGC News: চূড়ান্ত বর্ষের পরীক্ষার ব্যপারে পরবর্তী শুনানি ৩১ জুলাই




Exam365 Bengali: ফাইনাল বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক ইউজিসি  কিছুদিন আগে জানিয়েছে। তবে এই মহামারী পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের জন্য সুপ্রীমকোর্টের  মামলার আজ শুনানি ছিলো। 

সুপ্রীমকোর্টে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যপারে পরবর্তী শুনানি ৩১ জুলাই।  সুপ্রীমকোর্ট এই মামলায় ইউজিসির প্রতিনিধিত্বকারী সলিসিটার জেনারেল (এসজি) তুষার মেহতাকে ২৯ শে জুলাইয়ের মধ্যে উত্তর দায়ের করতে বলেছেন।
ইউজিসি ৬ই জুলাই একটি নির্দেশিকার মাধ্যমে প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে জানায় চূড়ান্তবর্ষের পরীক্ষা বাধ্যতামূলক। তবে এই নির্দেশিকার বিরুদ্ধে বহু রাজ্য এবং ছাত্রছাত্রীরা। 


এই মহামারী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার পরিস্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার পরীক্ষার বিরুদ্ধে।




সলিসিটার জেনারেল (এসজি) তুষার মেহতা বলেছেন ভারতবর্ষের ৮১৮টি বিশ্ববিদ্যালয় । সেখানে ২০৯টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষা নিয়ে ফেলেছে। ৩৯৪টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে এবং ৩৫ টি বিশ্ববিদ্যালয় এখোনো পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করেনি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ