| Physical Science Class 9 Model Activity Task February 2022 Answer |
প্রিয় ছাত্রছাত্রিরা,আজ Physical Science Class 9 Model Activity Task February 2022 Answer (Part-2) তোমাদের সাথে শেয়ার করছি। এই পেজে আমরা ফেব্রুয়ারি মাসের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-2 -র সমস্ত উত্তর শেয়ার করছি।
ক্লাস৯ / ৯ম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমরা অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে।
Class 9 Physical Science Model Activity Task Answer February
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
ভৌতবিজ্ঞান
পূর্ণমান : ২০
১. ঠিক উত্তরটি নির্বাচন করো : (১×৩=৩)
১.১ ML T-2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত তা হলো-
(ক) কার্য
(খ) ক্ষমতা
(গ) বল
(ঘ) ভরবেগ
Ans: (ক) কার্য
১.২ নীচের যেটি ভেক্টর রাশি সেটি হলো-
(ক) কার্য
(খ) দ্রুতি
(গ) ভরবেগ
(ঘ) ক্ষমতা
Ans: (গ) ভরবেগ
১.৩ ত্বরণের মাত্রীয় সংকেত হলো-
(ক) MLT -2
(খ) LT-¹
(গ) LT-2
(ঘ) MLT-¹
Ans: (গ) LT-2
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাওঃ (১×৩=৩)
২.১ একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই।
Ans: এককবিহীন একটি স্কেলার রাশি হলো আপেক্ষিক গুরুত্ব।
২.২ ভরবেগ লঞ্চ একক না মৌলিক একক?
Ans: ভরবেগ হলো একটি লব্ধ একক।
২.৩ চাপ ভেক্টর রাশি না স্কেলার রাশি?
Ans: চাপ হলো একটি স্কেলার রাশি।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও : (২×৪=৮)
৩.১ 3 kg ভরের বস্তুতে 5 m/s ত্বরণ সৃষ্টি করতে, না 4 kg ভরের বস্তুতে 4 m/s ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে? যুক্তি দাও।
Ans:
প্রথম বস্তুর
ভর, m1 = 3kg
প্রথম বস্তুর
ত্বরণ, a1 = 5m/s2
সুতরাং, প্রথম বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল, F1 = 3 × 5
kgm/s2 = 15 N
দ্বিতীয় বস্তুর
ভর, m2 = 4kg
দ্বিতীয় বস্তুর
ত্বরণ, a2 = 4m/s2
সুতরাং, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল, F2 = 4 ×
4 kgm/s2=16 N
যেহুতু প্রথম
ক্ষেত্রে প্রয়োজনীয় বল 15 N ও দ্বিতীয় ক্ষেতে প্রয়োজনীয় বল 16 N
সুতরাং, দ্বিতীয় ক্ষেত্রে বেশি বল প্রযুক্ত হয়েছে।
৩.২ কোন শর্তে সরণের মান ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে?
Ans: কোনো নির্দিষ্ট দিকে বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুকণার সরণ বলে (অর্থাৎ কোনো বস্তুকণার সরণের পরিমাণ হলো বস্তুকণার দুটি অবস্থানের মধ্যবর্তী নুন্যতম দূরত্ব) এবং বস্তুকণা সরল বা বক্রপথে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে সেই বস্তুর অতিক্রান্ত দূরত্ব বলে। অর্থাৎ কোনো বস্তুকণা যখন সরলরৈখিক পথে গতিশীল হবে তখন বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে।
৩.৩ একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার একক কয়টি মৌলিক এককের উপর নির্ভরশীল?
Ans: একটি স্কেলার রাশি হলো কার্য যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত। কার্যের একক হলো নিউটন মিটার৷
কার্যের একক তিনটি মৌলিক একক এর উপর নির্ভরশীল – কিলোমিটার, মিটার ও সেকেন্ড।
কারণ,
কার্য = বল x সরণ
= ভর × ত্বরণ x সরণ
= ভর x বেগ/সময় x সরণ
= ভর x (সরণ/সময়)/সময় x সরণ
এখানে দৈর্ঘ্য (সরণ), ভর, সময় এই তিনটি হলো মৌলিক একক যাদের উপর কার্য নির্ভরশীল।
৩.৪ আলোকবর্ষ কী? SI পদ্ধতিতে এর মান কত?
Ans:
আলোকবর্ষ : শূন্যস্থানে
3×108 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হয়ে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে
তাকে বলে আলোকবর্ষ।
SI পদ্ধতিতে এর
মান হল, 1 আলোকবর্ষ = 9.46x1012 কিলোমিটার।
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও : (৩×২=৬)
৪.১ জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তনমাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে?
Ans:
(i) সাধারণ তুলাযন্ত্র
ও মাপনী চোঙের সাহায্যে কোনো অসম আকৃতির কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় –
(1) প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির কঠিন বস্তুর ভর পরিমাপ করা হল। ধরি, বস্তুটির ভর হল m একক৷
(2) প্রথমে মাপনী চোঙটি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হল।
(3) এবার আয়তন মাপক চোঙে এমনভাবে জল ঢালা হল যাতে পরীক্ষাধীন বস্তুটি ওই জলে সম্পূর্ণ ডুবে যেতে পারে৷ এবার ওই জলতলের পাঠ নেওয়া হল। মনে করি, পাঠ V1 একক।
(4) এবার বস্তুটিকে পরিষ্কার করে
মোম মাখানো একটি সরু ও শক্ত সুতো দিয়ে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবানো হল। ফলে,
জলতল কিছুটা উপরে উঠবে৷ এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হল। মনে করি V2 এই পাঠ, ঘন একক৷
(এক্ষেত্রে, মোম মাখালে সুতোটি ভেজে না। অর্থাৎ, জলশোষণ করে না, তাই পাঠে ত্রুটি আসে
না।)
এখন বস্তুর প্রকৃত আয়তন পেতে গেলে (V2-V1) পাঠ থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিতে হবে। এক্ষেত্রে পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যাতে না আসে, সেদিকে লক্ষ রাখতে হবে।
৪.২ SI পদ্ধতিতে সহায়ক একক কটি? তাদের নাম লেখো। এগুলি কোথায় ব্যবহৃত হয়।
Ans:
SI পদ্ধতিতে সহায়ক একক হলো 7 টি।
এককগুলি হলো – মিটার, কিলোগ্রাম,সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন,ক্যান্ডেলা ও মোল।
একক গুলির ব্যবহার -
মিটার দৈর্ঘ্য পরিমাপে,কিলোগ্রাম ভর পরিমাপে, সেকেন্ড সময় পরিমাপে,অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহমাত্রা পরিমাপে, কেলভিন উদ্বৃতা পরিমাপে,ক্যান্ডেলা দীপন প্রাবল্যের পরিমাপে এবং মোল পদার্থের পরিমাণ পরিমাপে ব্যবহৃত হয়৷
All Model Activity Task Answer
| Subject | Q & A |
|---|---|
| Bengali(Group-A) | Check Answer |
| English (Group-A) | Check Answer |
| LIFE SCIENCE | Check Answer |
| HISTORY | Check Answer |
| Geography | Check Answer |
| Math | Check Answer |



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....