প্রিয় বন্ধুরা আজকে তোমরা এমাসের Class 3 Model Activity Task Part 2February ডাউনলোড করতে পারবে। নিজেরা আগে প্রতিটা তৃতীয় শ্রেণীর মডেল একটিভিটি টাস্ক-এর পেপারগুলি ভালো করে দেখো। তারপর নিজেরা প্রশ্নের উত্তর করার চেষ্টা করো।
যদি কোনো তৃতীয় শ্রেণীর মডেল একটিভিটি টাস্ক- এর উত্তর না করতে পারো তাহলে তোমরা অনলাইন/ শিক্ষকদের সাহায্য নিতে পারো। এছারাও আমরা উত্তর তোমাদের জন্য বানিয়ে নীচে দিয়ে দেবো।
তোমাদের জন্য এখানে Class 3 Model Activity Task February Part-2 পিডিএফ দেওয়া হলো।
তোমরা নীচে দেওয়া Class-III Model Activity Task Banglar Shiksha Portal 2022-এর নতুন পিডিএফ ডাউনলোড লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও। চায়লে তোমরা প্রিন্ট-ও করতে পারো।
2022 Activity Task IV (February) Details:
| Board Name | West Bengal Primary Education |
| Class | Class 03 |
| Topic | Model Activity Task |
| Language | Bengali |
| State | West Bengal |
| Month | February |
| File Type |
Model Activity Task All Subject Class 3:
বাংলা ( গ্রুপ- এ)
মডেল অ্যাক্টিভিটি
টাস্ক
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান : ১৫
১. ঠিক উত্তরটি
বেছে নিয়ে লেখো : (১×৩=৩)
১.১ ডাক্তারবাবুর
হাতে ছিল-
(ক) চশমা
(খ) ব্যাগ
(গ) বই
(ঘ) স্যুটকেশ
Ans: (খ) ব্যাগ
১.২ ট্রেন এসে
দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে-
(ক) শিয়ালদহ
(খ) মেদিনীপুর
(গ) কারমাটার
(ঘ) বেলানগর
Ans: (গ) কারমাটার
১.৩ 'কুলি' যে
নামে নিজের পরিচয় দিয়েছিল-
(ক) বিদ্যাসাগর
(খ) ঈশ্বর
(গ) ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর
(ঘ) ঈশ্বরচন্দ্র
শর্মা
Ans: (ঘ) ঈশ্বরচন্দ্র
শর্মা
২. নীচের প্রশ্নগুলির
একটি বাক্যে উত্তর দাও : ( ১×৩=৩)
২.১ ডাক্তারবাবু
ট্রেন থেকে নেমে ‘কুলি-কুলি’ বলে চিৎকার শুরু করে দিলেন কেন?
Ans: ডাক্তারবাবু
নিজে হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ করায় তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন।
২.২ কুলি ডাক্তারবাবুর
ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল?
Ans: কুলি ডাক্তারবাবুর
ব্যাগ স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিয়েছিল।
২.৩ ‘তিনি প্রতিজ্ঞা
করলেন...' - ডাক্তারবাবু কী প্রতিজ্ঞা করলেন?
Ans: ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন তিনি আর কখনো নিজের কাজ নিজে হাতে
করতে সংকুচিত হবেন না।
৩. নীচের প্রশ্নগুলির
সংক্ষিপ্ত উত্তর দাও : (২×৩=৬)
৩.১ ‘একটি ট্রেন
এসে দাঁড়াল। – এরপর কী দেখা গেল?
Ans: কারমাটার
রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ানোর পর দেখা গেল ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু
নামলেন। তাঁর হাতে একটি ব্যাগ ছিল। নিজে হাতে ব্যাগটি বইতে তাঁর লজ্জাবোধ হওয়ায় তিনি
'কুলি-কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন।
৩.২ কুলি বলল,
‘পয়সা লাগবে না’। – কেন সে একথা বলেছিল?
Ans: ট্রেন
থেকে নেমে ডাক্তারবাবু তাঁর ব্যাগটি বয়ে নিয়ে যেতে লজ্জা পাচ্ছিলেন। তাই তাকে সাহায্য
করার জন্য ঈশ্বরচন্দ্র শর্মা ব্যাগটি বয়ে দিয়েছিলেন, পারিশ্রমিক নেওয়ার জন্য নয়।
এই কারণে তিনি বলেছিলেন যে, তাঁর পয়সা লাগবে না।
৩.৩ ‘নাম শুনে
ডাক্তারবাবু চমকে উঠলেন'। - তাঁর চমকে ওঠার কারণ কী?
Ans: "নিজের
হাতে নিজের কাজ" গল্পে ডাক্তারবাবুর চমকে উঠলেন কারণ ডাক্তারবাবু যাকে কুলি ভেবে
ব্যাগ বইতে দিয়েছিলেন তিনি স্বয়ং পন্ডিত ঈশ্বরচন্দ্র শর্মা
৪. নীচের প্রশ্নটির
উত্তর নিজের ভাষায় লেখো : ( ৩)
ডাক্তারবাবুর
সেদিন উচিত শিক্ষা হলো'। — ডাক্তারবাবু কীভাবে ‘উচিত শিক্ষা’ লাভ করলেন?
Ans: "নিজের হাতে নিজের কাজ" গল্পে ট্রেন থেকে
নামার পর ডাক্তারবাবু তাঁর নিজের ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জাবোধ করছিলেন। তাই তিনি
কুলি ডাকেন। কুলি তাঁর ব্যাগ পালকিতে তুলে দেওয়ার পর ডাক্তারবাবু তাকে পারিশ্রমিক
দিতে গিয়ে জানতে পারেন যে তিনি কুলি নন, তিনি হলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র শর্মা। এই ঘটনায়
ডাক্তারবাবু খুবই লজ্জিত হন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান। এভাবেই তিনি
"উচিত শিক্ষা" লাভ করলেন।
স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা
মডেল অ্যাক্টিভিটি
টাস্ক
তৃতীয় শ্রেণী
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান : ১৫
১। নিচের প্রশ্নগুলির
উত্তর দাও :
(ক) প্রতিদিন
সু-অভ্যাস পালন করলে কী কী সুবিধা হয়? (১ )
Ans: দেহ ও
মন ভাল থাকে।
(খ) প্রতিদিন
বাড়িতে তুমি কী কী কাজ করো তার তালিকা তৈরি করো। ( ১)
Ans: বই গুছানো,
নিজের জামা-কাপর ধোয়া,জুতা সাফাই।
(গ) প্রতিদিন
কী অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে? ( ১)
Ans: যোগাসন।
(ঘ) তুমি নিজে
অনুশীলন করো এমন যেকোনো দুটি যোগাসনের নাম লেখো (১)
Ans: পদ্মাসন
ও শবাসন।
(ঙ) স্কুলে কী
কী শেখা যায়? (১)
Ans: পড়াশুনা
ও যোগাসন।
(চ) কারা কারা
তোমার গুরুজন তা লেখো। ( ১)
Ans: শিক্ষক-শিক্ষিকা,
পিতা-মাতা এবং আমাদের থেকে বড় সকলেই।
(ছ) কোন কোন কাজ
তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো। (১)
Ans: স্নান
করা, দাত মাজা, নিজের জামাকাপড় ধোয়া।
(জ) কেন সময়ের
চেয়ে জীবন অনেক মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো (১)
Ans: কারণ,
জীবন না থাকলে সেই সময় দিয়ে কিছুই করা যাবেনা।
(ঝ) খাবার কেন
ঢেকে রাখতে হয় তা লেখো। ( ১)
Ans: খাবার ঢেকে রাখতে হয় যাতে, সেখানে মাছি-মশা না বসতে পারে।
(ঞ) থুথু অতি
নোংরা জিনিস – ব্যাখ্যা করো। (১)
Ans: থুথু অতি
নোংরা জিনিস, রোগ জীবাণু ভরা, যেথায় সেথায় ফেলা মানেই সবার ক্ষতি করা।
(ট) প্রতিদিন
শোয়ার আগে আমাদের কী কী করতে হবে? (১)
Ans: মশারী
টানাতে হবে, বিছানা পরিস্কার করে নিতে হবে।
(ঠ) খেলাধুলো
করলে আমাদের কী কী উপকার হয় তা লেখো। (২)
Ans: দেহ, মন
এবং স্বাস্থ্য ভাল থাকে।
(ণ) আমাদের কী
কী খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো। (২)
Ans: ভাত,
ডাল,বিট,গাজর,বাধাকপি,ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার।
ইংরেজি (গ্রুপ-এ)
Model
Activity Task
Class– III
English
Full Marks : 15
Read the passage carefully and answer the
following questions :
Animals like
cows, goats, sheep and horses eat grass and plants. Dogs eat meat, fish and
even rice and bread. Cats eat fish and drink milk. All animals drink water.
We call a
baby dog a puppy. The baby cat is called a kitten. A calf is the baby of a cow
and a colt is the baby of a horse. The baby sheep is called a lamb while the
baby goat is called a kid. The baby duck is called a duckling and the baby hen
is called a chick.
The sounds
of the animals are varied as well. Dogs bark, cats mew, cows moo, sheep bleat,
donkeys bray and horses neigh. All these animals are different in nature. But
they are our friends.
Activity 1
Complete the
following sentences with information from the text: [1×3 =3]
(a) All
animals ____________________ .
Ans: drink
water
(b) The baby cat is
________________ .
Ans: kitten
(c) All
these are animals are _______ .
Ans: our
friends
Activity 2
Write (T)
for true and (F) for false statements in the given boxes: [1×4 = 4]
(a) Cows eat grass.
(b) All
animals make same sound.
(c) A baby hen is called kid.
(d) Dogs moo. Ans: F
Activity 3
Write the
names of the babies of the following animals: [2×2 =4]
(a) cat : Ans: Kitten
(b) sheep : Ans: Lamb
Activity 4
Write four
sentences about a Cow. [4]
Ans:
Cow is a domestic animal.
Cow gives us milk.
It has four
legs, two ears ,two eyes and one tail.
Cow eats
grass and plants.
গণিত
মডেল অ্যাক্টিভিটি
টাস্ক
তৃতীয় শ্রেণি
গণিত
পূর্ণমান : ১৫
নীচের প্রশ্নগুলির
উত্তর লেখো : (১×২=২)
১. ঠিক উত্তরটি
বেছে নিয়ে লেখো :
(ক) বল দেখে সংখ্যা দুটির যোগফল হলো –
(a) ১৬
(b) ৭৯
(c) ৮৮
(d) ৯৭
Ans: (b) ৭৯
(খ) ৩০৪ সংখ্যাটির
একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় –
(a) 0৩8
(b) 80৩
(c) 800
(d) ৩80
Ans: (d) ৩80
২. সত্য/মিথ্যা
লেখো : ( ১×২=২)
(ক) চারশো চব্বিশ
সংখ্যাটি অঙ্কে লিখলে হয় ২৪৪।
Ans: মিথ্যা
(খ) ৯৯ + ১ সংখ্যাটিকে
রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়।
Ans: সত্য
৩. (ক) চিত্রের
সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে ১১৯ সংখ্যাটিকে প্রকাশ করো। (৫)
Ans:
(খ) চারশো ত্রিশ
সংখ্যাটিকে পুঁতি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে পুঁতির সংখ্যা
লেখো। (৩)
Ans:
চারশো ত্রিশ = ৪৩০
(গ) তিন অঙ্কের
বৃহত্তম সংখ্যাটি কথায় এবং অঙ্কে লেখো। (২+১)
Ans:
পরিবেশ বিজ্ঞান
মডেল অ্যাক্টিভিটি
টাস্ক
তৃতীয় শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান : ১৫
১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও : (১×৩=৩)
|
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
|
১.১ পেঁয়াজ |
(ক) কুঁড়ি |
|
১.২ কাঁচকলা |
(খ) কান্ড |
|
১.৩ ফুলকপি |
(গ) রক্তাল্পতা |
|
(ঘ) বীজ |
Ans:
১.১ পেঁয়াজ = (খ) কান্ড
১.২ কাঁচকলা
= (গ) রক্তাল্পতা
১.৩ ফুলকপি =
(ক) কুঁড়ি
২. একটি বাক্যে
উত্তর দাও : (১×৩=৩)
২.১ লালার প্রধান
কাজ কী?
Ans:
লালার প্রধান কাজ হল খাবার হজম করতে সাহায্য করা।
২.২ খাদ্য কাকে
বলে?
Ans:
যা খেয়ে
হজম করা যায় তাকে খাবার বা খাদ্য বলা হয়।
২.৩ কাঁচা খাওয়া
যায় এমন একটি আনাজের নাম লেখো।
Ans:
শশা, টম্যাটো
ইত্যাদি আনাজ কাঁচা খাওয়া যায়।
৩. একটি বা দুটি
বাক্যে উত্তর দাও : (২×৩ = ৬)
৩.১ অনেক সময়
আমরা খাবার হজম করতে পারি না কেন?
Ans:
বেশি খাবার
খেলে এবং খারাপ হয়ে যাওয়া খাবার খেলে অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না।
৩.২ এমন দুটি
আনাজের নাম লেখো যা মাটির নীচে হয়।
Ans:
আলু, পেঁয়াজ,
গাজর ইত্যাদি আনাজ মাটির নিচে হয়।
৩.৩ নিমপাতা ও
মোচা খাওয়ার উপকারিতা কী কী?
Ans:
নিমপাতা
খোস-পাঁচড়া হতে দেয় না এবং মোচা রক্তাল্পতার সমস্যা কমায়।
৪. দুটি বা তিনটি
বাক্যে উত্তর দাও (৩×১ = ৩)
“ফল শরীরের জন্য
খুব দরকারী।” – এ বিষয়ে তোমার মতামত লেখো।
Ans:
নানা রকম
ফল শরীরের দরকার। ফলের শাঁসে আর রসে অনেক কিছু থাকে। সেগুলো শরীরের জন্য খুব দরকারি।
সেই দরকারি জিনিস গুলো অন্য কোন খাবার থেকে পাওয়া যায় না।
বেশিরভাগ ফল সহজেই হজম হয়। অসুখ বিসুখে ফল খেলে ভালো হয়। রোগ আটকাতেও ফল দরকার।
Model Activity Task Class 3 Download PDF :
| Subject Topic | File |
|---|---|
| Bengali(Group-A) | Download Now |
| English (Group-A) | Download Now |
| Health and Physical Education |
Download Now |
| Environment Science | Download Now |
| Math | Download Now |
Class 3 Model Activity Task (February):
এই পেজে তোমাদের জন্য February 2022 মাসে বাংলার শিক্ষা পোর্টালে দেওয়া পশ্চিমবঙ্গের ৩য় শ্রেণীর মডেল একটিভিটি টাস্ক ২০২২- এর সব পিডিএফগুলি দেওয়া হলো।
অর্থাৎ যেটি 2022 Activity Task Class Three (February Part-10) বলা হচ্ছে। নিজেরা উত্তর করে বিদ্যালয়ের শিক্ষকের কাছে জমা দেবে। করোনার জন্য সবসময় বাড়িতে থাকো।




0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....