শুরু হয়ে গেলো পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট ২০২২ -এর অনলাইন আবেদন। ইচ্ছুক প্রার্থীরা ১৪ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন আবেদন করতে পারবেন৷ অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।
প্রাইমারী টেট ২০২২ -এ আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই D.El.Ed করা থাকতে হবে। শিক্ষা দপ্তরের নতুন নিয়ম অনুযায়ী এবারের টেট পরীক্ষাতে B.Ed প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং পরীক্ষায় বসতে পারবে।
এবারের টেট পরীক্ষাতে বেশ কিছু নিয়মের বদল হয়েছে। নতুন নিয়মের ক্ষেত্রে অনেকগুলি চমক এনেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারী এডুকেশন। যার মধ্যে সবচেয়ে বড়ো চমক হল, এবারের টেট পরীক্ষায় বসার জন্য বিএড বা ডিএলএড পাশ করা আবশ্যক নয়।
যে সমস্ত প্রার্থীদের এখনও কোর্স শেষ হয়নি অর্থ্যাৎ যারা সবেমাত্র B.Ed অথবা D.El.Ed কোর্সে ভর্তি হয়েছেন তারাও আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু এক্ষেত্রে প্রাইমারী বোর্ড নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করবে। তবে এতদিন যাবৎ কেবলমাত্র কোর্স পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারতো।
আবেদনকারীদের জন্য একটি নির্দিষ্ট আবেদন মূল্য ধার্য করেছে প্রাইমারী বোর্ড। জেনারেলদের জন্য 150/- টাকা এবং ওবিসিদের জন্য 100/- টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে SC,ST এবং PH প্রার্থীদের জন্য মাত্র 50/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
পরীক্ষার তারিখ অনেক আগেই ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারী এডুকেশন। টেট সংক্রান্ত বিভিন্ন কেস, মাললা ইত্যাদির পর হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে কমবেশি ১১ হাজার প্রাইমারী স্কুল শিক্ষক নিয়োগের ঘোষণা করে। তার সঙ্গে পরীক্ষার তারিখও জানিয়ে দেয়। সেইমতো ১১ই ডিসেম্বর ২০২২ তারিখেই প্রাইমারী টেট-এর পরীক্ষা হতে চলেছে।
WB Primary TET Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
প্রাইমারী স্কুল শিক্ষক
মোট শূন্যপদ-
মোট শূন্যপদ 11765টি বর্তমান।
আবেদন শুরু- 14/10/2022
আবেদন শেষ- 03/11/2022
Exam Date: 11/12/2022
বয়সসীমা-
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসাব করবেন ২০২২ অনুযায়ী।
আবশ্যিক যোগ্যতা-
- নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।
- অবশ্যই B.Ed/D.El.Ed করা থাকতে হবে। অথবা B.Ed/D.El.Ed কোর্সে ভর্তি হয়েছেন এমন ছাত্রছাত্রীরাও এখানে আবেদন করতে পারবেন।
- উচ্চমাধ্যমিক/স্নাতক পাশে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫ শতাংশ ছাড় আছে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আরও চাকরির খবরঃ
নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করতে হবে।
আবেদন মূল্য-
জেনারেলদের জন্য 200/- টাকা, ওবিসিদের জন্য 150/- টাকা এবং এসসি, এসটিদের জন্য মাত্র 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল নোটিশ থেকে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নামে রেজিষ্ট্রেশন করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
- আবেদন মূল্য জমা দিতে দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 03/11/2022
Important Links:
Join Telegram: Click Here
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here





0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....