Join Whatsapp Group(38) Join Now

{February 2022} Life Science Class 9 Model Activity Task Answer Part-2

{February 2022} Life Science Class 9 Model Activity Task Answer Part-2


প্রিয় ছাত্রছাত্রিরা,আজ Life Science Class 9 Model Activity Task February 2022 Answer(Part-2) তোমাদের সাথে শেয়ার করছি। এই পেজে আমরা ফেব্রুয়ারি মাসের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-2 -র সমস্ত উত্তর শেয়ার করছি।

All subjects Model Activity Answer:

Subject Q & A
Bengali(Group-A) Check Answer
English (Group-A) Check Answer
Physical Science Check Answer
HISTORY Check Answer
Geography Check Answer
Math Check Answer


Class 9 Model Activity Task Life Science Answer

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নবম শ্রেণী 

জীবনবিজ্ঞান

পূর্ণমান : ২০

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : (১×৩=৩)

১.১ প্রোক্যারিওটিক কোশে রাইবোজোমের উপএকক দুটি নির্বাচন করো-

(ক) 60Sও40

(খ) 50S ও 40S

(গ) 60S ও 30S

(ঘ) 50S ও 30S

Ans: (ঘ) 50S ও 30S

 

১.২ নীচের যে জোড়টি সঠিক নয় তা স্থির করো-

(ক) কোশপর্দা – কোশের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করা

(খ) লাইসোজোম – পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করা

(গ) মাইটোকনড্রিয়া – প্রোটিন সংশ্লেষ করা

(ঘ) সেন্ট্রোজোম – কোশ বিভাজনে সাহায্য করা

Ans: (গ) মাইটোকনড্রিয়া – প্রোটিন সংশ্লেষ করা

 

১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করো-

(ক) আবরণী কলা

(খ) যোগ কলা

(গ) পেশি কলা

(ঘ) স্নায়ু কলা

Ans: (খ) যোগ কলা

 

২. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :  (১x৪=৪)

২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে।

Ans: সত্য

২.২ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয়।

Ans: মিথ্যা

২.৩ DNA তে রাইবোজ শর্করা উপস্থিত থাকে।

Ans: মিথ্যা

২.৪ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি।

Ans:  সত্য


 ৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :  (২x৪= ৮)

৩.১ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করো।

Ans: প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য -

(ক) আকৃতি : কোশগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার।

(খ) কোশপ্রাচীর : সেলুলোজ নির্মিত ও পাতলা।

(গ) কোশীয় উপাদান: সুস্পষ্ট নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকুওল বর্তমান।


৩.২ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কীভাবে সাহায্য করে?

Ans: 

(ক)  ভিটামিন ডি কে কার্যকরী রূপে পরিণত করা।  

(খ) রক্তের উপাদানের পরিমাণ বজায় রাখতে সহয়তা করা।

(গ) রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব এর পরিমাণ বজায় রাখা।

(ঘ) রেনিন তৈরি করা।

(ঙ) দেহে রক্ত ও জলের ভারসাম্য বজায় রাখা।

(চ) বিপাকজাত দূষিত পদার্থ গুলিকে মুত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেওয়া।


৩.৩ কোশ পর্দার কাজ ব্যাখ্যা করো।

Ans: 

কোশ পর্দার কাজ -

(ক) ভৌত প্রক্রিয়ায় অংশগ্রহণ : ব্যাপন, অভিস্রবণ, সক্রিয় পরিবহণে সাহায্য করে।

(খ) পদার্থের বিনিময় : পরিবেশ ও কোশের মধ্যে প্রয়োজনীয় পদার্থের বিনিময়ে অংশগ্রহণ করে।

(গ) সুরক্ষা দান: কোশের সজীব প্রোটোপ্লাজমকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে।

(ঘ) ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস : কোষ পদা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বাইরের পরিবেশ থেকে কঠিন পদার্থ ভক্ষণ ও পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল সদার্থ গ্রহণে অংশ নেয়।


৩.৪ মানবদেহে ভিটামিন D-এর ভূমিকা আলোচনা করো।

Ans: 

 ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসিফেরোল। মানবদেহে ভিটামিন D-এর ভূমিকা -

(ক) অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সমতা বজায় রাখে। এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়।

(খ) ধনুষ্টংকার রোগ প্রতিরোধ করে। 

(গ) দাঁত ও হাড়ের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে।

(ঘ)  অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।

 

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :   (২+৩=৫)

৪.১ ভাজক কলার কাজ উল্লেখ করো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখো।

Ans: 

ভাজক কলার কাজ -

(ক) ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয়।

(খ) দেহে নতুন অঙ্গ উৎপাদনে (নতুন পাতা, শাখা, কাক্ষিক মুকুল) ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে।

(গ) এই কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়।  

প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোশের পার্থক্য -

বিষয়

প্রোক্যারিওটিক কোশ

ইউক্যারিওটিক কোশ

নিউক্লিয়াস

নিউক্লিওয়েড থাকে

প্রকৃত নিউক্লিয়াস থাকে

নিউক্লিয় বস্তু

একটি নগ্ন DNA থাকে

একাধিক প্রোটিনযুক্ত DNA অণু থাকে

DNA মাত্রা

DNA-এর পরিমাণ তুলনামূলক কম

DNA-এর পরিমাণ বেশি থাকে

নিউক্লিওজোম

DNA-এর সঙ্গে প্রোটিন যুক্ত থাকে না, তাই নিউক্লিওজোম গঠন অনুপস্থিত

DNA হিস্টোন প্রোটিনযুক্ত এবং এরা একত্রে নিউক্লিওজোম গঠন তৈরি করে

কোশীয় অঙ্গাণু

কোশীয় অঙ্গাণু পৰ্দাবৃত নয়

কোশীয় অঙ্গাণু পর্দাবৃত হয়

কোশপ্রাচীর

পেপটাইডোগ্লাইকান নির্মিত হয়

শুধু উদ্ভিদকোশে থাকে ও সেলুলোজ নির্মিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ