Join Whatsapp Group(38) Join Now

{February} Life Science Model Activity Task Class 10 Answer 2022 Part-2

Life Science Model Activity Task Class 10 Answer 2022 Part-2


প্রিয় ছাত্রছাত্রিরা,আজ Class 10 Life Science Model Activity Task February 2022 Answer(Part-2) তোমাদের সাথে শেয়ার করছি। এই পেজে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 -র সমস্ত উত্তর শেয়ার করছি।

এই পেজ থেকে তোমরা সুন্দরভাবে পরপর সমস্ত প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে। তোমাদের স্কুল থেকে ২০২২ ফেব্রুয়ারি মাসের  ১০ম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিলে এখান থেকে উত্তর লিখে নিতে পারবে। তবে আগে নিজেরা চেষ্টা করবে না পারলে তারপরেই উত্তর দেখে লিখবে। 


Life Science Model Activity Task Class 10 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দশম শ্রেণি

জীবনবিজ্ঞান

পূর্ণমান : ২০

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : (১×৩=৩)

১.১ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটি শনাক্ত করো–

(ক) গুরুমস্তিষ্ক

(খ) লঘুমস্তিষ্ক

(গ) সুষুম্নাশীর্ষক

(ঘ) থ্যালামাস

Ans: (খ) লঘুমস্তিষ্ক

 

১.২ নীচের যে জোড়টি সঠিক তা নির্বাচন করো -

(ক) কবজা অস্থিসন্ধি - কাঁধ

(খ) রোটেটর পেশি -ট্রাইসেপস

(গ) বল ও সকেট অস্থিসন্ধি – হাঁটু

(ঘ) ফ্লেন্সর পেশি – বাইসেপস

Ans: (ঘ) ফ্লেন্সর পেশি – বাইসেপস

 

১.৩ মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা স্থির করো-

(ক) ১১ জোড়া

(খ) ২১ জোড়া

(গ) ৩১ জোড়া

(ঘ) ৪১ জোড়া

Ans: (গ) ৩১ জোড়া

 

২. শূন্যস্থান পূরণ করো :  ( ১×৪=৪)

২.১ লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি................ দ্বারা যুক্ত থাকে।

Ans: ভারমিস

২.২ কর্নিয়া .................... মাধ্যম হিসেবে কাজ করে।

Ans: প্রতিসারক

২.৩ সাইকেল চালানো .................... প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ।

Ans: অর্জিত

২.৪ প্যারামেসিয়াম ...................... সাহায্যে গমন করে।

Ans: সিলিয়ার


৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :    (২×৪=৮)

৩.১ মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা বিশ্লেষণ করো।

Ans:  মাছের গমনে মায়োটোম পেশীর ভূমিকাঃ

(ক)মাছের দেহে মেরুদন্ডের দুপাশে আকৃতি খন্ডিত মায়োটোম পেশি সমস্ত দেহ জুড়ে বিস্তৃত থাকে।

(থ) দেহের এক পাশের পেশীগুলি সংকোচন ঘটলে বিপরীত দিকের পেশীগুলি প্রসারিত হয়। ফলে একপ্রকার তরঙ্গের আকারে আন্দোলন তৈরি হয়।

(গ) ক্রমান্বয়িক পেশী সংকোচন প্রসারণ এর মাধ্যমে মাছের দেহ এঁকেবেঁকে সামনের দিকে এগিয়ে যায় ।


৩.২ সাইন্যাপসের কাজ ব্যাখ্যা করো।

Ans: সাইন্যাপসের কাজঃসাইন্যাপস এর মাধ্যমে এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন প্রবাহিত হয়। স্নায়ু উদ্দীপনাকে কোশদেহ থেকে আক্সনের মাধ্যমে প্রাক-সন্নিধিস্ফিতিতে পৌঁছালে অ্যাসিটাইল কোলিন পূর্ণ থলীগুলি উদ্দীপিত হয় এবং বিদীর্ণ হয় । ফলে অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে প্রাক-সন্নিধিপর্দা ভেদ করে সন্নিধি প্রণালী তে পৌঁছায়। এইখান থেকে উদ্দীপনা নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনে পৌঁছায়।

৩.৩ “কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে” করো। বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা।

Ans: সিলিয়ারি পেশী সংকোচন হয়, ফলে চোখের লেন্সের বক্রতার বৃদ্ধি পায় ও লেন্স স্থূল হয়। লেন্স স্থূল হওয়ায় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। ফলে কাছের বস্তুর প্রতিবিম্ব

৩.৪ মায়োপিয়ার কারণ ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা আলোচনা।

Ans: মায়োপিয়ার কারণ হল: অক্ষিগোলক স্বাভাবিকের চেয়ে লম্বা হয় । দূরের বস্তু থেকে প্রতিফলিত সমান্তরাল রশ্মি রেটিনার আগেই প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি তৈরি করে। যার জন্য দূরের বস্তু দেখা যায় না।

মায়োপিয়া সংশোধনীর ব্যবস্থাঃ মায়োপিয়া ত্রুটি দূর করার জন্য সঠিক বিবর্ধন ক্ষমতা যুক্ত অবতল লেন্স বা বাইফোকাল লেন্স দ্বারা গঠিত চশমা ব্যবহার করতে হয়।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :  (৩+২=৫)

৪.১ “নানা কারণে জীবের গমন ঘটে” – কারণগুলি আলোচনা করো। হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য উল্লেখ করো।

Ans:

জীবের গমনের কারণ গুলি হল--

(ক) খাদ্যের খোঁজে:  প্রাণীরা খাদ্য অন্বেষণ এর জন্য স্থানান্তরের  ক্ষেত্রে গমন করতে হয়।

(খ) খাদক প্রাণী থেকে আত্মরক্ষা করা:  কোন প্রাণী কর্তৃক আক্রান্ত হলে শিকার প্রাণীটি নিজেকে রক্ষার জন্য সেই স্থান থেকে পলায়নের জন্য গমন করতে হয়। প্রাণীদের আত্মরক্ষার জন্য গমন একান্ত প্রয়োজনীয়।

(গ) আশ্রয় বা বাসস্থানের খোঁজে : প্রাণীরা তাদের পছন্দমত ও নতুন আশ্রয়ের সন্ধানে স্থানান্তর করতে গমন প্রয়োজন।

(ঘ) প্রজনন এর ক্ষেত্রে :  বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হয়।

 

হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্যঃ

বিষয় হরমোন স্নায়ুতন্ত্র
(ক) কাজের গতি হরমোনের ক্রিয়া মন্থর। স্নায়ুর ক্রিয়া দ্রুত।
(খ) কাজের প্রকৃতি ধীর গতিতে
কাজ করে কিন্তু ফল দীর্ঘস্থায়ী।
দ্রুত কাজ করে
কিন্তু ফল ক্ষণস্থায়ী।
(গ) পরিণতি হরমোন কাজের শেষে বিনষ্ট হয়। কাজ শেষে স্নায়ুপথ বিনষ্ট হয়

Class 10 All Model Activity Task Bengali Question Answer 2022(Feb 2022) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ