পশ্চিমবঙ্গে বসবাসকারী কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য খুশির খবর। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তরফ থেকে একগুচ্ছ শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গ্রেড-এ অফিসার পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই 05/01/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। SEBI Grade A Officer Recruitment 2022 সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-এ অফিসার)
মোট শূন্যপদ- 120 টি
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। বয়স হিসাব করতে হবে 31/12/2021 তারিখের ভিত্তিতে। সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন- 28,150 - 55,600/- টাকা
আবশ্যিক যোগ্যতা- পদ অনুযায়ী স্নাতকোত্তর/আইনে স্নাতক/ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক/চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ইত্যাদি যোগ্যতা থাকলে হবে।
নিয়োগ পদ্ধতি- দুটি পর্যায়ের অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য- জেনারেল এবং ওবিসিদের জন্য 1000/- টাকা এবং এসসি ও এসটিদের জন্য 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21/01/2022



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....