রাজ্যের সমস্ত কর্মসংস্থার অনুসন্ধানকারীদের জন্য একটি খুশির খবর। পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইতিমধ্যেই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। চাকরির স্থান হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে। সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদনকারীরা এখানে আবেদন করতে পারবে।
অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। কোনোরকমের আবেদন মূল্য লাগবে না। Medinipur District DEO Recruitment 2021 সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদের সংখ্যা- 01 টি
আবশ্যিক যোগ্যতা- এই পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে এবং কমপক্ষে এক বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। হেলথ কেয়ারে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বেতন- এই পদের জন্য মাসিক 20,000/- টাকা বেতন ধার্য করা হয়েছে
পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদের সংখ্যা- 01 টি
আবশ্যিক যোগ্যতা- এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং হেলথ কেয়ারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- এই পদের জন্য মাসিক 18,000/- টাকা বেতন ধার্য করা হয়।
বয়সসীমা- উক্ত পদগুলোতে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বয়স হিসাব করতে হবে 01/12/2021 তারিখের ভিত্তিতে।
আবেদন মূল্য- উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
নিয়োগ পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিশেষ দ্রষ্টব্য- এটি স্থায়ী চাকরি নয়। সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফিসিয়াল নোটিসে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে পূরণ করতে হবে এবং তার সঙ্গে নিজের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জেরক্স কপিতে নিজের সই করে এবং সঙ্গে এক কপি ছবি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 16/12/2021
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- office of the Head of the Department, Department of Microbiology, Midnapore Medical College & Hospital, Vidyasagar Road, Paschim Medinipur, Pin- 721101
Official Notice: Click Here
Official Website: Click Here
More Job News: Click Here



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....