Join Whatsapp Group(38) Join Now

মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বাধ্যতামূলকভাবে দিতে হবে টেস্ট পরীক্ষা



দীর্ঘকাল করোনা আবহে স্কুল বন্ধ থাকার পর বেশকিছুদিন হলো স্কুল খুলেছে। ঠিক তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে টেস্ট পরীক্ষা বাধ্যতমূলকভাবে হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল। 

এবার  কেবল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই নয় রাজ্যের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও টেস্ট পরীক্ষা অবশ্যই নিতে হবে এই নির্দেশ দেওয়া হলো।সেই প্রসঙ্গে আজ প্রতিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে চিঠির মাধ্যমে সেই বার্তাই পাঠানো হয়েছে। টেস্ট পরীক্ষার দিনক্ষণ ও উল্লেখ রয়েছে চিঠিতে।

আগামী মাসের ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার কথা বলা হয়েছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কিছু নির্দেশিকা রাজ্যের তরফে দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে পরীক্ষা পদ্ধতি সম্পন্ন হওয়ার পরই স্কুল কর্তৃপক্ষকে বিদ্যালয়ের নাম , ঠিকানা সহ , প্রশ্নপত্র সংসদের মেল অথবা সরাসরি সেখানে গিয়ে জমা করতে আসতেই হবে।

অপরদিকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের থিওরিটিক্যাল পরীক্ষা নেওয়ার কথাও বলা হয়েছে। 

কিন্তু বর্তমানে কয়েক সপ্তাহ মাত্র স্কুল খোলার পর এত দ্রুত কিভাবে স্কুলগুলিতে পরীক্ষার আয়োজন করা যাবে সেইসঙ্গে প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে এত অল্প সময়ে স্কুল কর্তৃপক্ষ কিভাবে করে উঠতে পারবেন তাই নিয়ে বিভিন্ন মহলে নানারকম প্রশ্ন উঠে আসছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ