Join Whatsapp Group(38) Join Now

সবুজশ্রী প্রকল্প উদ্দেশ্যে,যোগাযোগ মাধ্যম -Sabujshree Prakalpa

পশ্চিমবঙ্গ বন দপ্তরের দ্বারা রাজ্যের নবজাতক শিশুদের নামে সবুজশ্রী প্রকল্প-এ একটি গাছের চারা প্রদান করা হয়ে থাকে।পরিবেশের কথা ভেবেই Sabujshree Prakalpa নামের এই অভিনব উদ্যোগ। ২০১৬ সালে ১৯ ডিসেম্বর এই প্রকল্পের সূচনা করা হয়।

এই প্রকল্পটির পরিবেশের জন্য দারুন সুবিধার। আমরা অনেকেই গাছ লাগাতে ভুলে যায়। সরকারি উদ্যোগে গাছ লাগানোর জন্য চারা প্রদানের ফলে অনেকটাই শিশু-অভিভাবকদের মধ্যে পরিবেশ সচেতন করে তোলা সম্ভব।

    Sabujshree-Prakalpa-সবুজশ্রী-প্রকল্প


    সবুজশ্রী প্রকল্প কী?

    রাজ্যের নবজাতক জন্মগ্রহণ করার পরেই বনদপ্তর থেকে একটি চারা গাছ অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। যাতে শিশুটির বয়সের সাথে সাথে গাছটিও বড়ো হতে পারে।পরবর্তীতে গাছটি বড়ো হলে শিশুটি আর্থিক কারনেও ব্যবহার করতে পারবে।


    এই প্রকল্পের উদ্দেশ্যে কী?

    • বৃক্ষ রোপণ করা প্রধান উদ্দেশ্যে।
    • পশ্চিমবঙ্গে 'সবুজ বাংলা' গড়ে তোলা।
    • শিশুর ছোট্ট বয়স থেকে গাছ লাগানো সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।
    • শিশু বড়ো হলে সেই গাছটির সাহায্যে সামান্য আর্থিক অভাব যাতে মেটাতে পারে।

    সবুজশ্রী-প্রকল্প


    সবুজশ্রী প্রকল্পের যোগ্যতা?

    Sabujshree Prakalpa-এর জন্য নির্দিষ্ট কোনো যোগ্যতা নেই। কারন এটি পশ্চিমবঙ্গের সমস্ত নবজাতক শিশুদের জন্য। পশ্চিমবঙ্গের যেকোনো স্বাস্থ্যকেন্দ্র জন্মগ্রহণ করলে বনদপ্তর তাঁদের এই প্রকল্পের সুবিধা দেবেন।


    এই প্রকল্পের সুবিধা?

    নবজাতক শিশুটির নামের গাছটি সময়ের সাথে সাথে বড়ো হবে এবং সেটি ভবিষ্যতে আর্থিক কাজেও ব্যবহার করতে পারবে। তাই এই প্রকল্পের মাধ্যমে সমাজেরও সুবিধা হলো এবং শিশুটিরও সুবিধা হলো।


    সবুজশ্রী প্রকল্প কাদের জন্য?

    পশ্চিমবঙ্গের সকল নবজাতকদের জন্য এই সবুজশ্রী প্রকল্প। স্বাস্থ্যকেন্দ্র জন্মগ্রহণ করলেই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।


    কোথায় যোগাযোগ করতে হবে?

    প্রতিটি নবজাতক শিশু জন্মগ্রহণ করলেই স্বাস্থ্যকেন্দ্রে শিশুটির বাবা-মায়ের সঙ্গে বনদপ্তর থেকে যোগাযোগ করে নেওয়া হবে। এবং শিশুটির নামে উপহার হিসাবে একটি চারা গাছ তুলে দেওয়া হবে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ