Exam365 Bengali: মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT ) কমন এন্ট্রান্স টেস্ট/ জয়েন্ট এন্ট্রান্স ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (CET/JEMAT) ২০২০ সালের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষনা করলো। পরীক্ষা হবে ৭ই আগষ্ট ২০২০, সকাল ১১:৩০ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত।
করোনাভাইরাসের জন্য বাড়ি থেকেই পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা। মোবাইল/ল্যাপটপ/কম্পিউটারের মাধ্যমে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময় লগইন করে পরীক্ষা দিতে পারবে।
পরীক্ষা হবে ১ ঘন্টা অর্থাৎ সকাল ১১:৩০ মিনিট থেকে ১:৩০ মিনিটের মধ্যে লগইন করার সময় থেকে ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষার জন্য ১ঘন্টা সময় থাকবে। MCQ ধাঁচের ৫০টি প্রশ্নের জন্য পরীক্ষার সর্বমোট নম্বর ৫০।
Read More:- UGC News: চূড়ান্ত বর্ষের পরীক্ষার ব্যপারে পরবর্তী শুনানি ৩১ জুলাই
প্রসঙ্গত, MAKAUT পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় যারা স্নাতকের (UG) রেজাল্ট পরীক্ষা ছাড়াই প্রকাশিত করেছে। ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে হোম অ্যাসাইনমেন্টের ২০ শতাংশ, উপস্থিতির জন্য ৫ শতাংশ এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ৭৫ শতাংশ হিসাবে।




0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....