Join Whatsapp Group(38) Join Now

উচ্চশিক্ষা ব্যবস্থায় বিরাট পরিবর্তন, ৪ বছরে অনার্স ডিগ্রি কোর্স

ভারতবর্ষে ৩৪ বছর পর স্কুল ও উচ্চশিক্ষার পঠনপাঠনের বিভিন্ন বিষয়ের বদল হলো। বুধবার নতুন জাতীয় শিক্ষানীতিতে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।ভারতবর্ষের শিক্ষাব্যবস্থায় ঐতিহাসিক  পরিবর্তন হতে চলেছে। 


Source : PIB 

উচ্চশিক্ষায় মাল্টিপল এনট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম (MEAES) চালু করা হলো। অনেক ছাত্রছাত্রীরা পড়াশুনো চলাকালীন মাঝপথে পড়াশুনো ছেড়ে দিলে পরবর্তীতে আবার পড়তে পারবেন।

অর্থাৎ কেও যদি ২য় বছরের মাথায় কোনও কারনে পড়াশুনো থামিয়ে দেন সেক্ষেত্রে পরবর্তীতে ৩য় বর্ষে সরাসরি ভর্তি হতে পারবেন। কোনোরকম বছর নষ্ট হবেনা। 

কলেজের নতুন শিক্ষানীতি


  • স্নাতক ৩/৪ বছরে
  • থাকবে না এম - ফিল ।
  • ৪ বছরের স্নাতকের পাঠ শেষে, সরাসরি পিএইচ ডি পড়া যাবে 
www.Exam365Bengali.com
    • ১ থেকে ৪ বছর শেষে সার্টিফিকেট , ডিপ্লোমা , ডিগ্রি , অনার্স এভাবে ভাগ করা হয়েছে।
    • উচ্চশিক্ষার জন্য একটিই নিয়ন্ত্রক । থাকবে না ইউজিসি , এআইসিটিই । দেওয়া হবে বহু কলেজকে পরিচালন - স্বাধীনতা 


    উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবছরই সার্টিফিকেট প্রদান করা হবে। যেমন-কেও ১ বছর পড়াশুনো সম্পুর্ন করলে সার্টিফিকেট কোর্স, ২বছর শেষ করলে ডিপ্লোমা কোর্স এবং ৪ বছরে ডিগ্রি কোর্স। অর্থাৎ ৩ বছরের পরিবর্তে অনার্স কোর্স ৪ বছর করা হচ্ছে।




    এছাড়াও এবার থেকে গবেষণা পিএইচডি-এর (PhD) ক্ষেত্রে এমফিল বাধ্যতামূলক নয়। এছাড়াও ১ অথবা ২ বছরে স্নাতকোত্তর রাখা হয়েছে।

    সরকার মূলত ভারতবর্ষের শিক্ষার হার বৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধির উপরে নজর রেখেছেন। এছাড়াও ডিজিটাল শিক্ষাদানের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে এই শিক্ষাব্যবস্থায়।

    Also Watch:
                                                    

    একটি মন্তব্য পোস্ট করুন

    1 মন্তব্যসমূহ

    কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....