Join Whatsapp Group(38) Join Now

ছাত্রছাত্রীদের বিপদে ফেলে পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী

Education News: শিক্ষার্থীদের বিপদে ফেলে পরীক্ষা নেওয়া হবেনা। একথা আবারও জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার রাজভবনে শিক্ষামন্ত্রী  রাজ্যপালের (WB Governor) সঙ্গে আলোচনা করেছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে। 
অর্থাৎ ইউজিসি-এর (UGC) প্রকাশিত ৬ই জুলাইয়ের নির্দেশিকা রাজ্যে মানা হবেনা। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি-এর আগের নির্দেশিকা (Guideline) মেনেই কাজ করবে। আগের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার্থীদের পূর্বের পরীক্ষার নম্বর অনুযায়ী মূল্যায়ন করার কথা ছিলো।

করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন  বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ইউজিসি পরীক্ষা বাধ্যতামূলক হলেও রাজ্যে এই নিয়ম মানা হবেনা। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Read More:  কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের মোবাইলে যে ৫টি দরকারী মোবাইল অ্যাপ থাকা প্রয়োজন....

প্রসঙ্গত, ইউজিসি- প্রত্যেক কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার/ফাইনাল (Final Semester/ Final Year) বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা বাধ্যতামূলক করেছে। এবং বলেছে স্বাস্থ্যের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। 

বর্তমানে ভারতবর্ষের করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিলে,ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষা কতোটা থাকবে? এনিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইউজিসি-এর বর্তমান পরিস্থিতিতে এরকম সিদ্ধান্ত ইতিমধ্যে ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের মধ্যে প্রচন্ড উদ্বেগ তৈরি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ