প্রচেষ্টা প্রকল্পের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে অসুবিধা হওয়ার একটাই কারণ প্রচুর সংখ্যক মানুষ একসঙ্গে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছে। যেকারনে মাঝেমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট কাজ করছেনা।
আরো পড়ো:- ছাত্রছাত্রীদের জন্য ৫টি অসাধারণ মোবাইল এপ্লিকেশন....
স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড ফর্ম ফিলাপ 2020
তবে ইতিমধ্যে অনেক মানুষ অ্যাপসটি ডাউনলোড এবং ইন্সটল করে আবেদন করে ফেলেছেন তার মধ্যে আমি একজন। তাই আপনাদের সুবিধার জন্য এই পোষ্টের নিচে অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের লিংক শেয়ার দিলাম।
🔴 প্রচেষ্টা প্রকল্পের আবেদনের সময় অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সকলের প্রশ্ন শুনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেওয়া হলো নিচে।
➡ আরো পড়ুন: বাইরের রাজ্যে আটকে থাকা মানুষজন কিভাবে পশ্চিমবঙ্গে ফিরবেন দেখুন...
১) একটা মোবাইল থেকে কতজনের জন্য আবেদন করা যাবে?
উত্তর: একটা মোবাইল থেকে অসংখ্য মানুষের জন্য প্রচেষ্টা প্রকল্পের আবেদন করা যাবে তবে ১টা আবেদন সম্পন্ন হলেই তারপর অন্যজনের আবেদন করাই ভালো । কারণ অ্যাপস-এ মাঝেমধ্যেই অসুবিধা হচ্ছে তাই নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। নাহলে পরিবর্তিত অসুবিধা হবে। আবেদন বাতিল হতেও পারে।
২) অ্যাপ ইনস্টল করার পর মোবাইলের নম্বর দিচ্ছি তবুও OTP আসছেনা, কি করবো?
উত্তর: এই সমস্যাটা মাঝেমধ্যে সকলেরই হচ্ছে। আমি যখন আবেদন করছিলাম আমার এই সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো, তবে তারপরে দুটো তিনটে নাম্বার চেঞ্জ করে দেখলাম কেবল একটাই নম্বরে OTP ঢুকলো সাথে সাথে। এরকম কেনো হচ্ছে সঠিক কারন জানা নেই। তবে এটা হতে পারে অ্যাপে প্রচুর মানুষ ঢুকছে বলেই হয়তো অ্যাপ ঠিকমতো কাজ করছেনা।
Read More- প্রচেষ্টার OTP প্রবলেম ঠিক করা যাবে?
৩) ডিজিটাল রেশন কার্ড নেই আবেদন করা যাবে?
উত্তর: আবেদনের সময় একটা জিনিস খেয়াল করবেন যেখানে (*) স্টার মার্কস আছে সেগুলো কে অবশ্যই পূরণ করতে হবে । আর ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এর স্থানে * আছে। তাই অবশ্যই ডিজিটাল রেশন কার্ডের নম্বর লাগবে।
৪) মেয়েরা আবেদন করতে পারবে? একটা বাড়িতে কতজন আবেদন করতে পারবে?
উত্তর: পুরুষ-মহিলা সকলেরই আবেদন করতে পারবে। তবে যিনি আবেদন করছে তাকে অবশ্যই পরিবারের প্রধান উপার্জনকারী হতে হবে।
একটা পরিবারে একজনকে আবেদন করতে হবে।
৫) প্রচেষ্টা প্রকল্পের সাবমিটের পরে কোনো নম্বর দেবে? কিভাবে বুঝবো ঠিকমতো আবেদন জমা হয়েছে?
উত্তর: সর্বশেষ সাবমিটের পরে একটি বার্তা দেবে অ্যাপের মধ্যেই। কোনোরকম নম্বর দিচ্ছেনা। প্রমান বলতে ওই বার্তাটাই। ওটাকে স্ক্রিনশট তুলে রাখতে পারেন।
🔴 নীচের বাটনে ক্লিক করে প্রচেষ্টা প্রকল্পের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন:
👇👇👇👇👇👇👇👇👇
Share on Whatsapp
অফিসিয়াল Website:
সকলেই উপরের লিঙ্ক থেকে সহজেই প্রচেষ্টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন।
বন্ধুদের প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ ডাউনলোড করতে অসুবিধা হলে নীচের শেয়ার বাটনে ক্লিক করে Share দেবেন।
Share on Whatsapp







3 মন্তব্যসমূহ
Link
উত্তরমুছুনHi
মুছুনHo66e na kano
Otp as6e na
উত্তরমুছুনকোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....