রাজ্য সরকারের দিনমজুর শ্রমিকদের জন্য ৪ই মে ২০২০ তারিখ থেকে প্রচেষ্টা প্রকল্পের আবেদন শুরু হয়েছে। আবেদন করার একমাত্র মাধ্যম রাখা হয়েছে "প্রচেষ্টা প্রকল্পের মোবাইল অ্যাপ"। আর তাতেও সমস্যা। রাজ্যের বহুমানুষ আবেদন করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন।
প্রথমে প্রচেষ্টা প্রকল্পের অ্যাপস ডাউনলোড করতে অসুবিধা হচ্ছিল। খুব কষ্ট করে অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করার পরে আবেদন করার সময় আবার কারুর OTP নিয়ে সমস্যা। তাও বহুবারের চেষ্টার পর OTP আসলেও ফাইনাল সাবমিটের সময় আবার সমস্যা। কিছুতেই সাবমিট হচ্ছেনা। এই অ্যাপে কাজ করার সময় সমস্যার সম্মুখীন হননি এরকম মানুষ পাওয়া যাবেনা।
আমাদের Exam365 Bengali ইউটিউব চ্যানেলে বিস্তারিতভাবে প্রচেষ্টা প্রকল্প সম্পর্কে আলোচনা করেছি। প্রচুর মানুষ কমেন্টের মাধ্যমে জানিয়েছেন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যাগুলোকে একস্থানে করেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম এই পোষ্টে।
একটু সময় নিয়ে পুরো পোষ্টটা সকলে পড়ে নিন, তাহলে প্রচেষ্টা প্রকল্প নিয়ে যতরকম প্রশ্ন মনে জমে আছে সব পরিস্কার হয়ে যাবে।
এই পোষ্টে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দিলাম:
1) প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ কিভাবে ডাউনলোড করবো?
2) প্রচেষ্টা মোবাইল অ্যাপ অফিসিয়াল ওয়েবসাইটে আছে কিন্তু গুগুল প্লেস্টোরে নেই কেনো??
3) প্রচেষ্টা মোবাইল অ্যাপ কম্পিউটারে ইন্সটল করা যাবে?
4) প্রচেষ্টা মোবাইল অ্যাপ ডাউনলোড করার পর ইনস্টল করবো কিভাবে ?
5) Prachesta প্রকল্পের অ্যাপে আবেদনের সময় OTP আসছেনা কেনো?
6) প্রচেষ্টা প্রকল্পের OTP সমস্যার সমাধান আছে কিছু?
7) একজন পরিবারে কতজন প্রচেষ্টা প্রকল্পের জন্য আবেদন করতে পারবে?
8) প্রচেষ্টা প্রকল্পের আবেদনের সময় কি কি ডকুমেন্ট জমা করতে হবে? ছবি নাকি পিডিএফ আকারে সাবমিট করতে হবে?
9) Prachesta Prokolpo এর আবেদনের সময় "Please Check Your Internet Connection or try again" লেখা দেখাচ্ছে কেনো?
10) বহুবার চেষ্টা করলাম তবুও OTP আসছে না কি করবো?
11) অ্যাপ ডাউনলোড করে সই পর্যন্ত আবেদন করে ফেলেছি কিন্তু ফাইনাল সাবমিট করতেই পারছিনা,বহুবার চেষ্টা করলাম কি করবো?
12) একটা ফোন নম্বরে কতজনের জন্য প্রচেষ্টা প্রকল্পের জন্য আবেদন করা যাবে?
13) আমি আমার ফোন থেকে একাধিক জনের আবেদন করতে পারবো?
14) প্রচেষ্টা প্রকল্পের ফাইনাল সাবমিট করতে পেরেছি,এখন আমার কাছে প্রমান কি আমি আবেদন করেছি? ঠিকমতো জমা হয়েছে কি করে বুঝবো?
15) প্রচেষ্টা প্রকল্পের আবেদনের শেষে কোনো কিছু প্রিন্টআউট করতে হবে?
16) প্রচেষ্টা প্রকল্পের ১হাজার টাকা কতবার দেওয়া হবে? টাকা কবে,কিভাবে দেওয়া হবে?
17) প্রচেষ্টা প্রকল্পের আবেদনের জন্য Digital Ration কার্ড থাকতেই হবে? যাদের ডিজিটাল রেশনকার্ড নেই তারা আবেদন করতে পারবে?
18) Prachesta Prokolpo অ্যাপটি Google Play Store-এ নেই কেনো?
19) যারা সই করতে করতে পারেনা তারা কি করবে? আবেদনের সময় সই(Signature) কার করতে হবে?
20) অ্যাপ্লিকেশনটার এতো সমস্যা কেনো হচ্ছে? শেষ তারিখের আগে যদি আবেদন করতে না পারি তখন কি হবে?
21) প্রচেষ্টা প্রকল্পের এখন আবেদন করা যাচ্ছেনা, এর সমাধান কিছু আছে?
22) Exam365 Bengali ইউটিউব চ্যানেল প্রচেষ্টা প্রকল্পের জন্য কিভাবে সাহায্য করলো?
23) Exam365 Bengali ইউটিউব চ্যানেলে সকলের কমেন্টের উত্তর দেওয়া হয়না কেনো?
24) Exam365 Bengali ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার কি লাভ?
Prachesta Prokolpo FAQ
উত্তর- বর্তমানে প্রচেষ্টা প্রকল্পের অ্যাপসটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে না। তার কারন প্রচুর সংখ্যক মানুষ একসঙ্গে ওয়েবসাইটে প্রবেশ করছে যার ফলে ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে(সার্ভার ডাউন) হয়ে গেছে।
উত্তর- প্রচেষ্টা প্রকল্পের অফিশিয়াল নোটিশে বলা হয়েছিলো ৪মে,২০২০ থেকে Google Play Store-এ অ্যাপসটি পাওয়া যাবে। তবে ৪ তারিখে দেখা যায় গুগল প্লেস্টোরে অ্যাপ্লিকেশনটি নেই। সরকারি ওয়েবসাইটে(Prachestawb.in) অ্যাপটি আছে। সেখান থেকেই ডাউনলোড করতে হবে সকলকে।
উত্তর- মোবাইলের অ্যাপ্লিকেশন। আর কম্পিউটারের জন্য সফটওয়্যার। তবে এটাও সত্যি কম্পিউটারেও অ্যাপ ইন্সটল করা যায়। তবে সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে। যখন ছোট্ট একটি অ্যাপ মোবাইলেই ডাউনলোড করা যাচ্ছে তখন কম্পিউটারে কিজন্য ইন্সটল করতে যাবেন? সহজে কাজ মেটানোই ভালো।
উত্তর- যে ব্রাউজার থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড সম্পুর্ন হলে, সেই ব্রাউজারের Download অংশে গিয়ে দেখবেন .Apk বলে একটা প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ ডাউনলোড হয়ে আছে। সেখানে ক্লিক করে Install বাটনে প্রেস করলেই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে।
উত্তর- এই সমস্যার সম্মুখীন প্রথমদিকে সেরকম হচ্ছিলোনা। আমি আবেদন করার সময় দুবার ওটিপি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। প্রতিবারি বিভিন্ন নম্বর দিয়ে দেখছিলাম, তৃতীয়বারে আরো একটি (আমার বাবা) মোবাইল নম্বর বসানোর পরে OTP এসেছিলো। এটার অন্যতম কারন হতে পারে প্রচুর সংখ্যক মানুষ অ্যাপে প্রবেশ করছে তাই হয়তো লোড নিতে না পেরে অ্যাপটি অচল হয়ে যাচ্চে মাঝেমধ্যে।
উত্তর- এই সমস্যার কারন অ্যাপটির মধ্যে। আমি/আপনি কেও এটার সমাধান করতে পারবোনা। এটা অ্যাপ ডেভলপারদের কাজ। তাই যতোক্ষন না সরকারিভাবে অ্যপটার ডেভলপার দ্বারা কোনোরকম ঠিক করা হচ্ছে সাধারণ মানুষের হাতে নেই এর সমাধান।
তবে বারবার নতুন নম্বর পরিবর্তন করে একবার দেখতে পারেন কাজ হলেও হতে পারে। তবে হবেই এরকম বলতে পারছিনা। কারন আমি তৃতীয় বারের মাথায় OTP পেয়েছি। কিন্তু এর কারন কি বুঝতে পারলাম না। যদি এই পদ্ধতিতে OTP আসে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
উত্তর- অফিসিয়াল নোটিশে বলাইছিলো। পরিবারের প্রধান উপার্জনকারী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। সুতরাং এমনটা ভাবার কোনো দরকার নেই পরিবারের ৫ জন সদস্য আবেদন করলে ৫ হাজার টাকা পাবো। এরকম ভেবে একই পরিবারে একাধিক আবেদন করলে আবেদন অবশ্যই বাতিল হবে। তাই সহজে জেনে রাখুন, পরিবার পিছু ১হাজার টাকা দেওয়া হবে।
উত্তর- প্রচেষ্টা প্রকল্পের সময় ডকুমেন্ট সাবমিট করতে হবে দুটো। একটা আপনার পরিচয় পত্র(আধারকার্ড/ভোটারকার্ড/ডিজিটাল রেশনকার্ড) এবং নিজের ছবি। তবে ব্যাঙ্কের বিস্তারিত তথ্য,ডিজিটাল রেশনকার্ডের তথ্য অবশ্যই দিতে হবে।
উত্তর- হ্যাঁ,এটা অ্যাপটা ভুল কথা বলছে। কারন হাইস্পিড ইন্টারনেটেও অ্যাপটি খুললে এরকম বলছে মাঝেমধ্যে। আমাকেও বলছে। এরকম লেখা দেখানোর অন্যতম কারন অ্যাপটা ঠিমতো কাজ করছেনা। প্রচুর মানুষ একসঙ্গে অ্যাপে প্রবেশ করার ফলেই হয়তো এরকম সমস্যা। এর সমাধান কেও জানেনা। তাই বারবার চেষ্টা করা ছাড়া কোনো উপায় নেই।
উত্তর- কিছুই করার নেই। যতক্ষন অ্যাপ্লিকেশনটা ঠিক হচ্ছে সরকারিভাবে। একমাত্র অ্যাপ্লিকেশন তৈরি করা ডেভলপাররাই ঠিক করতে পারবে।
উত্তর- এরকম অবস্থা হলে আপনি ভীষণ ভাগ্যাবান। কারন কেও কেওতো অ্যাপটা খুলতেই পারছেনা। এমনকি ডাউনলোড পর্যন্ত করতে পারছিল না, তারপরে আমি লিংক তৈরি করে দেওয়ার পরে প্রচুর সংখ্যক মানুষ অ্যাপটাকে ডাউনলোড করেছে ।
উত্তর- একটা ফোন নম্বরে একজন আবেদন করতে পারবে ।
উত্তর- হ্যাঁ একটা ফোন থেকে একাধিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে অবশ্যই একটা আবেদন জমা না হওয়া পর্যন্ত দ্বিতীয় আবেদন জমা করার চেষ্টা না করা ভালো। কারণ ফাইনাল সাবমিট হতে এখন সমস্যা হচ্চে। তাই সাবমিট করার সময় অবশ্যই এগুলো মাথায় রাখবেন।
উত্তর- সর্বশেষ ফাইনাল আবেদনপত্র জমা দেওয়ার পরে স্ক্রিনের উপরে একটি বার্তা লেখা উঠবে যেখানে শুধুমাত্র বলা থাকবে আপনার আবেদনপত্রটি সফলভাবে জমা হয়েছে আর কোন আবেদন পত্রের নম্বার দেওয়া হবে না । প্রমান বলতে স্ক্রিনশট তুলে রাখা ছাড়া কোনো উপায় নেই।
উত্তর- প্রচেষ্টা প্রকল্পের আবেদন এর শেষে সফলভাবে আবেদন পত্র জমা হলেও কোনোরকম একনলেজমেন্ট স্লিপ/ইউনিক নম্বর দেওয়া হচ্ছে না। যার ফলে কোন কিছুই প্রিন্ট আউট করা লাগবে না। প্রশ্ন থেকেই যাচ্ছে স্ক্রিনশটি তাহলে প্রমান? উত্তর আপাতত হ্যাঁ।
উত্তর- একবার দেওয়া হবে ১ হাজার টাকা।
অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর জমা দেওয়া ব্যাঙ্ক নম্বরে টাকা দেওয়া হবে।
উত্তর- প্রচেষ্টা প্রকল্পের আবেদনের জন্য ডিজিটাল রেশন কার্ড থাকতেই হবে। তার কারণ আবেদনের সময় ডকুমেন্ট জমা দেওয়ার অংশের নিচে ডিজিটাল রেশন কার্ডের বিস্তারিত তথ্য ইনপুট করতে হচ্ছে সেখানে একটা * চিহ্ন আছে। যেটির অর্থ হলো অবশ্যই পূরণ করতে হবে। তাই ডিজিটাল রেশন কার্ড না থাকলে ওই অংশটিতে তথ্য দেওয়া সম্ভব।
উত্তর- প্রথম দিকেই বলেছি, ব্যয়সাপেক্ষ ও সময়সাপেক্ষ ব্যপার গুগুল প্লে স্টোরে অ্যাপ আপলোড করতে হলে। তাই হয়তো ওতো ঝামেলার মধ্যে না গিয়ে নিজস্ব পোর্টাল খুলে সেখান থেকেই সরকার ঠিক করেছেন অ্যাপ ডাউনলোড করার ব্যবস্থা করে দেবে।
উত্তর- সই করার অংশে বলা আছে অাপনি যা তথ্য দিলেন সেগুলি সব ঠিক। তো যে/যিনি আবেদন করছেন তিনি নিশ্চয়ই পড়াশুনো জানেন। তাই যিনি আবেদন করছেন তাকে সই করে দিলেই হবে। গ্রামের বহু মানুষ সই পারেনা তাই এককথায় যিনি আবেদন করে দিচ্ছেন তিনি সই করলেই হলো। তাছাড়া কোনো উপায় নেই।
উত্তর- অ্যাপ্লিকেশনটি গুগুল প্লে স্টোরে থাকলে ডাউনলোডে সমস্যা হতো না। এবং এছাড়াও বহু মানুষ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার চেষ্টা করছে বলেই হয়তো ঠিকমতো কাজ করছেনা ওয়েবসাইট ও অ্যাপ।
উত্তর- এর কোনো সমাধান আমাদের মতো সাধারণ মানুষের হাতে নেই। এই অ্যাপথির ডেভালপাররা ঠিকমতো অ্যপকে শক্তিশালী বানিয়ে তুললে সহজেই আবেদন করা যাবে।
উত্তর- সবার আগে আমি প্রচেষ্টা প্রকল্পের সমস্তরকম ভিডিও বানিয়েছি। অ্যাপ ডাউনলোড হচ্ছিলোনো সেটার সমস্যার সমাধান করেছি। ইচ্ছা আছে এভাবেই পড়াশুনো,চাকরির আপডেট,স্কলারশিপ,প্রকল্প সম্পর্কে আপনাদের সাহায্য করে যাবো।
উত্তর- আমি সকলেই কমেন্ট পড়ি,বিশ্বাস করুন সকলের। তবে আমিও মানুষ, যদি প্রত্যেককে রিপলে দিই আমার সারাদিন লেগে যাবে এবং আঙুল ব্যথা হয়ে যাবে। তাই সকলের অসুবিধা শুনে আমি ভিডিও বানিয়ে দিই পরিবর্তিতে।
উত্তর- আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রইব করলে বিনামূল্যে পড়াশুনো,কেরিয়ার,প্রকল্প,স্কলারশিপ বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য পেয়ে যাবেন।
আমি চেষ্টা করলাম অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার। পোষ্টটি আপনি মনে করলে WhatsApp গ্রুপগুলিতে শেয়ার করতে পারেন।








3 মন্তব্যসমূহ
দাদা অনেক ব্যাংকের ব্রাঞ্চ শো করছে না সে ক্ষেত্রে সাবমিট এ সমস্যা হচ্ছে এ বিষয়ে কোনো মন্তব্য করলে সুবিধা হতো
উত্তরমুছুনঅসাধারণ Post.
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ।
Mobile number Diye kivabe top dekhiae
উত্তরমুছুনকোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....