Join Whatsapp Group(38) Join Now

প্রচেষ্টা প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি। (Prachesta Prokolpo Apply Online) -prachestawb.in

প্রচেষ্টা প্রকল্প অনলাইন আবেদন ২০২০ । Prachesta Prokalpo Online Apply
বিশেষ কারনে রাজ্য সরকার  প্রচেষ্টা প্রকল্প স্থগিত করেছিলো। তবে আবার নতুনভাবে চালু করা হলো প্রচেষ্টা প্রকল্প। অফলাইনে আবেদন এখন হচ্ছেনা। এখন অনলাইনে প্রচেষ্টা প্রকল্পের জন্য আবেদন করতে হবে।


'প্রচেষ্টা' প্রকল্পটি সংশোধিত রূপে আবার কার্যকরী হলো। তবে কারা এই প্রকল্পের আওতায় আসবেন,তার কিছু রূপরেখা রাজ‍্য সরকার দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

➡️আরো পড়ুন :- এপিজে আব্দুল কালামের বিখ্যাত বাণী।..

 ⬛ কারা এই প্রচেষ্টা প্রকল্পের এককালীন ১০০০ টাকা পাবেন?


১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।

২) যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।

৩) পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পান না  শুধুমাত্র তেমন ব্যাক্তি ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

৪) পরিবারের মধ্যে শুধুমাত্র একজন ই-দরখাস্ত করতে পারবেন । ( পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ )।

৫) কৃষি কাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।





৬) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও ,  যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদি ।

৭) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।

৮) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ।
ওয়েবসাইট- prachestawb.in


৯) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।

প্রচেষ্টা প্রকল্পের অনলাইন  আবেদন পদ্ধতি। (Prachesta Prokolpo  Apply Online) -prachestawb.in

ভিডিওটি দেখুন:





        Our Related Post

আরো পড়ুন পড়াশুনোর পাশাপাশি উপার্জনের ৫টি উপায়-


⬛ প্রচেষ্টা প্রকল্পের আবেদন কিভাবে করবেনঃ



১) আবেদনকারীকে শুধুমাত্র অনলাইনে প্রচেষ্টা (Prachesta app) অ্যাপ দ্বারা আবেদন করতে হবে।
অফলাইনে কোনো আবেদন পত্র গৃহীত হবে না।

প্রচেষ্টা অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে সোমবার (04/05/2020) থেকে ডাউনলোড করা যাবে।।






 ২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।

৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।

৪) আবেদনকারীর ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।

৫) নিজস্ব মোবাইল নং দিতে হবে ।

৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে । এটা ঠিকমতো পরণ না করলে আপনার আবেদন বাতিল হতে পারে।

৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFS কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে ।
 একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু মাত্র একজন আবেদনকারীর  জন্যই প্রযোজ্য।

🔴 যাদের আবেদন করতে বিভিন্নরকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তাদের জন্য সমাধান:





আবেদন শুরু ৪ই মে ২০২০ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ১৫ ই মে ২০২০। আবেদনের তারিখ বৃদ্ধি পেলে আমাদের ইউটিউব চ্যানেলে জানানো হবে।


প্রচেষ্টা প্রকল্প কিভাবে আবেদন করতে হয়? তার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নীচের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন
         

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....