৩২৮ দিন পর মহাকাশে থেকে পৃথিবীতে ফিরলেন,নাসার নভশ্চর- Exam365 Bengali
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ৪১ বছর বয়সের মহিলা মহাকাশচারী হলেন ক্রিশ্চিয়ানা কোচ/ক্রিস্টিনা কোচ)। মহিলা হিসাবে সবথেকে বেশিদিন মহাকাশে থেকে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানা কোচ।
ক্রিশ্চিয়ানা কোচ,ছবিটি টুইটার থেকে নেওয়া।
একটানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে বৃহস্পতিবার অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি ২০২০ সালে, ৯.১২ জিএমটি-তে (Greenwich Mean Time ) পৃথিবীতে ফেরেন ।
পৃথিবী থেকে মহাকাশের দিকে বেরিয়েছিলেন ২০১৯ সালের ১৪ই মার্চ। আর পৃথিবীতে ফিরলেন ঠিক ৩২৮ দিন পরে।
মহিলা হিসাবে ক্রিশ্চিয়ানা কোচ প্রথম এতোদিন মহাকাশে কাটিয়েছেন। এর আগে মহাকাশে স্কট কেলি (পুরুষ) ৩৪০ দিন কাটিয়েছেন।
এছাড়াও মহিলাদের মধ্যে পেগি উইটসনের রেকর্ড ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানা কোচ/ক্রিস্টিনা কোচ। আগে একটানা পেগি উইটসন মহাকাশে ছিলেন ২৮৯ দিন।
ক্রিশ্চিয়ানা কোচের সাথে ছিলেন রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্ডার সোভোস্তব এবং ইউরোপীয়ান স্পেস এজেন্সির নুরা পারমিটানো।
ক্রিশ্চিয়ানা কোচের এই সাফল্যের খবর দ্রুত বিশ্বে ছড়িয়ে পরে। নাসা ক্রিশ্চিয়ান কোচের একটি নিরাপদে পৃথিবীতে ফিরে আসার ভিডিও ও ২ ঘন্টার একটি ভিডিও প্রকাশ করে। রইলো সেই দুটি ভিডিও.....
Video 1:
Video 2:
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
Disclaimer: "𝐄𝐱𝐚𝐦𝟑𝟔𝟓 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐢 "𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐚 𝐫𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐚𝐠𝐞𝐧𝐜𝐲 𝐚𝐧𝐝 𝐧𝐨 𝐫𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐢𝐬 𝐝𝐨𝐧𝐞 𝐛𝐲 𝐮𝐬. So before applying for any job, please read the official site notification and Verify twice. Remember it doesn't cost money to get a government job. So don't bribe anyone. If someone demands a bribe for a govt job, You must inform the police about this.👮
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....