Join Whatsapp Group(38) Join Now

রাজ্যের সরকারি স্কুলগুলিতে Group-D পদে চাকরি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Malda Group-D Recruitment 2022

পশ্চিমবঙ্গের মালদা জেলার সাব-ডিভিশন অফিসের তরফে Malda Govt. Job Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মালদা জেলার সরকারি স্কুলগুলিতে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষক এবং অশিক্ষিত পদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে। 

Malda Group-D Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

Malda School Teacher Vacancy 2022 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

  • Guest Teacher
  • Group-D

মোট শূন্যপদ-

  • Guest Teacher: 12 টি
  • Group-D: 04 টি

বয়সসীমা-

01/01/2022 অনুযায়ী সর্বোচ্চ 62 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। 

আবশ্যিক যোগ্যতা-

শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে। গ্রুপ-ডি সহ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

নিয়োগ পদ্ধতি-

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন মূল্য-

উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অফলাইনে মাধ্যমে। 
  • প্রথমে নিজের একটা বায়োডাটা(CV) তৈরি করতে হবে। 
  • নিজের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স কপি এবং ছবি যোগ করতে হবে। 
  • নির্রারিত তারিখে সঠিক ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে। 
  • ইন্টারভিউয়ের তারিখঃ 23/08/2022
  • ইন্টারভিউয়ের সময়ঃ 11:00 AM 
  • ইন্টারভিউয়ের স্থানঃ SDO Office, Malda
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বায়ো-ডাটা
  • পাসপোর্ট সাইজ ছবি
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • আধার কার্ড
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • অন্যান্য নথিপত্র 

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ