বর্তমান বছরে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, কলেজের কোন পরীক্ষায় পাশ করে এখন পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে,এমন ছাত্রছাত্রীরা আবেদন করার মাধ্যমে Wb Nabanna Scholarship 2022 পেতে পারে।
নবান্ন স্কলারশিপের শুরু/শেষ তারিখ ?
Nabanna Scholarship 2022 এমন একটি স্কলারশিপ যার কোনো নির্দিষ্ট শেষ তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান যে বিষয় নিয়ে পড়ছে এবং সদ্য পাস করা কোর্সের নম্বরের ভিত্তিতে এই নবান্ন স্কলারশিপ পাওয়া সম্ভব। নবান্ন স্কলারশিপ লাস্ট ডেট নেই।নবান্ন স্কলারশিপে কত টাকা প্রদান করা হয়?
প্রতিবছর নবান্ন স্কলারশিপ ২০২২ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কোর্সের উপর ভিত্তি করে 10 হাজার থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। স্কলারশিপের অর্থ নির্ভর করবে তোমার বর্তমান কোর্সের খরচের উপর। নবান্ন স্কলারশিপ এককালিন দেওয়া হয় ।নবান্ন স্কলারশিপের অন্য কোনো নাম আছে?
দক্ষিনবঙ্গের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ কে নবান্ন স্কলারশিপ বলে জানে । আবার উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা এই নাবান্ন স্কলারশিপটিকে উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ বলে জানে। তবে উত্তরকন্যা স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ একই স্কলারশিপ ।নবান্ন স্কলারশিপের জন্য যোগ্যতা ?
নবান্ন স্কলারশিপ/ উত্তরকন্যা- আবেদনকারীর বাসস্থান অবশ্যই পশ্চিমবঙ্গ হতে হবে। পশ্চিমবঙ্গের স্কুল/কলেজ/যেকোনো বোর্ড থেকে পড়াশুনো যারা করেছে তারাই আবেদনের যোগ্য।
- নবান্ন স্কলারশিপ পাওয়া জন্য আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60 হাজার টাকার কম হতে হবে।
- নবান্ন স্কলারশিপ/উত্তরকন্যা স্কলারশিপটি আবেদনকারীকে নিজে/অভিভাবক দ্বারা নির্দিষ্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। ( কিভাবে জমা দিতে হবে সে নিয়ে এই পোষ্টের নীচের দিকে বলা হয়েছে।)
নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর
Telephone : (033)2214 1902 or (033) 2253 5278
পশ্চিমবঙ্গ ত্রান তহবিল স্কলারশিপের সম্পুর্ন আবেদন পদ্ধতি?
- এখোনো পর্যন্ত Nabanna Scholarship ২০২২ অফলাইনে(Offline) আবেদন করতে হয়।
- আবেদন করার জন্য A4 সাইজের কাগজে নিজে হাতে লিখে আবেদন ফর্ম তৈরি করে জমা দিলেও হবে। অথবা আমাদের Website থেকে নবান্ন স্কলারশিপের ২০২২ আবেদন ফর্ম ডাউনলোড করে নিলেও হবে। সেটি প্রিন্ট করে ফিলাপ করতে হবে।
- পশ্চিমবঙ্গ ত্রান তহবিল নবান্ন স্কলারশিপের ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে সবার আগে।
- নবান্ন স্কলারশিপের সাথে তোমাদের এলাকার এমএলএ সুপারিশ ফর্ম (MLA/MP Recommendation Form) এর সাথে নিজের স্বঘোষনা পত্র(Self Decoration Form) যোগ করে দিতে হবে। যেখানে নিজের সই সহ লেখা থাকবে বর্তমান কোর্স,কোর্সের শিক্ষাবর্ষ,সেমিস্টার সম্পর্কে ।
প্রয়োজনীয় নথি
এরসাথে আরো কিছু প্রয়োজনীয় নথি প্রয়োজন। সেগুলি হলো:-নবান্ন স্কলারশিপের ফর্মফিলাপ 2022, ও প্রয়োজনীয় সকল নথি (Document) জোগাড় করার পরে নাবন্ন স্কলারশিপের আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে। এরপরে নিজের পছন্দমতো পোষ্ট খামে ঢুকিয়ে নিজে / অভিভাবকের মাধ্যমে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জমা দেওয়ার স্থান
UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের জমা দেওয়ার স্থান
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
আবেদনপত্র জমা দেওয়ার পরে,নবান্ন কর্তৃপক্ষের তরফ থেকে তোমাকে একটি Received Copy দেওয়া হবে। যার সাহায্যে তুমি ভবিষ্যতে স্কলারশিপের অবস্থা (Status) জেনে নিতে পারবে।
নবান্ন স্কলারশিপের আবেদনের ফর্ম PDF ডাউনলোড :-
পশ্চিমবঙ্গ ত্রান তহবিল স্কলারশিপের টাকা দেওয়ার পদ্ধতি?
তোমার জমা দেওয়া প্রয়োজনীয় নথি এবং নবান্ন স্কলারশিপের আবেদন ফর্ম মুখ্যমন্ত্রীর অফিসের CMRF Cell দ্বারা ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যদি সমস্ত নথি ঠিক থাকে তাহলে তোমার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্কলারশিপের অর্থ প্রদান করা হয়। তোমার বর্তমান কোর্সের উপর নির্ভর করে স্কলারশিপের অর্থের পরিমান নির্ভর করে।শেষ কিছু কথা:
পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিলের নবান্ন স্কলারশিপ, উত্তরকন্যা স্কলারশিপ সম্পর্কে আশা করছি সমস্ত রকম তথ্য তোমাদেরকে দিতে পারলাম এই পোষ্টের মাধ্যমে। যদি এই পোস্টটি ভাল লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি এই স্কলারশিপ সম্পর্কে কোনরকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করার জন্য নীচের বাটনে ক্লিক করুন:
Share on Whatsapp





10 মন্তব্যসমূহ
আমি এখন 2ND semester এ পড়ছি তাহলে কি আমি 1St semester এর result দিয়ে ফর্ম ফিলাপ করবো নাকি h.S. এর result দিয়ে ফর্ম ফিলাপ করবো ।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুনআমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এই scolership এর জন্য আবেদন করে ছিলাম কিন্তু কোনো টাকা পাইনি। এখন আমি 3rd semester er studentami ki noton kore aber abedon korbo
উত্তরমুছুনদাদা উত্তরকন্যার ফর্ম টা pdf দেন।
উত্তরমুছুনJa students ra class 11 nabanna pa6a tara ki class 12 vorti hoya nabanna paba
উত্তরমুছুনআমরা কি এই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে পারব না। এখন করোনার জন্য নবান্ন গিয়ে ফর্ম জমা দেওয়া আমাদের কাছে খুবই মুশকিল। তাই আমরা কি এই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে পারব না?
উত্তরমুছুনফ্রমটি কী হাতে লিখা ছাড়া জমা হবে না??
উত্তরমুছুন২০২১ সালে যে সব স্টুডেন্টস নবান্ন স্কলারশিপ পায়নি, তারা কি আবার আবেদন করতে পারে? Pleased sir bollun. 🙏🙏🙏
উত্তরমুছুনSir akon online nki ofline joma newa hocche?
উত্তরমুছুনNabanya scholarship r ki renewal hoy??
উত্তরমুছুনকোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....