Join Whatsapp Group(38) Join Now

ভারতীয় ট্রেনের ১১টি হর্নের অর্থ,কিজন্য বাজানো হয় বিভিন্নরকম হর্ন জানুন বিস্তারিত

Exam365 Bengali:  আমরা সকলেই কমবেশি ট্রেনে যাতায়াত করি। কিন্তু খেয়াল করে দেখবেন বিভিন্ন সময় ট্রেনের হর্ন বিভিন্ন রকমভাবে বেজে ওঠে। বাস  বা মোটরসাইকেলের মতো ট্রেনের হর্ন এলোমেলোভাবে বাজানো যায়না। ট্রেনের হর্ন বাজানোর পিছনে বিভিন্ন কারন থাকে। যেগুলো আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই খেয়াল করিনা। কিন্তু আজকের এই পোষ্টে আপনারা জানতে পারবেন ভারতীয় রেলের হর্ন বাজানোর ধরনের পিছনের আসল কারনগুলি। 


11-types-of-horns-and-what-they-mean-in-indian-railways
Photography: Biplob Debnath


চলুন জানা যাক,১১টি ভারতীয় রেলের হর্নের অর্থ সম্পর্কিত তথ্য:


১)  একবার শর্ট হর্ন বাজানো :
এর অর্থ হলো মোটরম্যান ট্রেনটিকে নিয়ে ইয়ার্ডে যাবে, এবং সেখানে পরিস্কার/সাফাই করা হবে।


২) দুবার শর্ট হর্ন বাজানো:
এই হর্নটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। ট্রেন ছাড়ার মুহুর্তে দুবার শর্ট হর্ন বাজানো হয়। এর অর্থ হলো-মোটরম্যান গার্ডের কাছ থেকে ট্রেন চালু করার জন্য  সিগন্যাল চান ।


৩) তিনবার ছোট হর্ন বাজানো :
এই হর্নটি বাজলে ট্রেনটি বিপদের মুখে থাকে। অর্থাৎ কখোনো মোটরম্যান ট্রেনের মোটরের উপর নিয়ন্ত্রন করতে ব্যর্থ হলে তিনবার ছোটো হর্ন বাজিয়ে গার্ডকে সতর্ক করেন। কারন সেইমুহুর্তে গার্ড ভ্যাকুয়াম ব্রেকের মাধ্যমে ট্রেন থামাতে পারবেন।


৪) চারবার ছোট হর্ন বাজানো:
ভারতীয় রেলে এই ধরনের হর্ন বাজলে বুঝে নিতে হবে ট্রেনটিতে যান্ত্রিক গোলোযোগ দেখা দিয়েছে। যার ফলে ট্রেনটি সেই বর্তমান স্থান থেকে আর এগোতে পারবে না।



৫) একটি লম্বা হর্ন এবং একটি ছোট্ট হর্ন:
এইরকম ভাবে যখন ভারতীয় রেলে হর্ন বাজে,তখন মোটরম্যান ইঞ্জিন চালু করার পূর্বে গার্ডকে নির্দেশ দেন 'ব্রেক পাইপ সিস্টেম' চালু করার ।



৬) দুইবার লম্বা হর্ন এবং একটি ছোট্ট হর্ন:
 এই হর্নের মাধ্যমে মোটরম্যান গার্ডকে সংকেত দেন ইঞ্জিনের নিয়ন্ত্রন নিতে। 



৭) একভাবে হর্ন বাজানো:
এটির সাথে অনেক সাধারণ যাত্রীরাই পরিচিত। কারন এই হর্ন সংকেতটি যাত্রীদের জন্য বাজানো হয়,যাত্রীদের সতর্ক করা হয়। এই হর্নের অর্থ হলো ট্রেনটি এবার পরপর অনেকগুলি স্টেশনে থামবে না।




৮) দুবার হর্ন বাজানো থেমে থেমে:
রেলওয়ে ক্রসিং যখন ট্রেন পার করে তখন এই ধরনের হর্ন বাজানো হয়। এই হর্নের মাধ্যমে রেলওয়ে ক্রসিং সংলগ্ন মানুষদের সতর্ক করা হয়।



৯) দুইবার লম্বা হর্ন ও দুইবার ছোট্ট হর্ন:
এই হর্ন বাজানোর সাথে যাত্রীদের কোনো সম্পর্ক নেই। এই হর্নের অর্থ হলো ট্রেনটি বর্তমানে ট্রাক বদল করছে।



১০) দুইবার ছোট্ট হর্ন ও একটি দীর্ঘ হর্ন:
এই হর্ন খুব কম শুনতে পাওয়া যায়। এই হর্নের অর্থ হলো কোনো এক যাত্রী ট্রেনের চেইন টেনেছেন ট্রেন থামোনোর জন্য।

১১) ছয়বার ছোট্ট হর্ন বাজানো:

এই হর্ন বাজানোর অর্থ বর্তমানে ট্রেনটি বিপদের মধ্যে আছে। বিরাট বিপদের মধ্যে থাকলেই তারপরেই এই হর্ন বাজানো হয়ে থাকে।




শেষ কথা:

আমরা অনেকেই শুনেছি ভারতীয় রেল বিভিন্ন সময় বিভিন্ন ধরনে হর্ন বাজিয়ে থাকে। কিন্তু সব হর্নগুলির অর্থ আমরা অনেকেই জানিনা। সেজন্য আপনাদের হর্নগুলির অর্থ সম্পর্কে জানানোর উদ্দেশ্যেই এই আমাদের তথ্যগুলি লেখা। পোষ্টটি বন্ধুদের সাথে অবশ্যই করে এই তথ্যসমূহ পোষ্টটি শেয়ার করুন।


Share on Whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....