Join Whatsapp Group(38) Join Now

SSC CHSL Notification 2023: মোট 4500 টি শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে চাকরি, আবেদন চলছে

SSC CHSL Notification 2023

ভারতের স্টাফ সিলেকশন কমিশনের তরফে SSC CHSL Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কমবেশি 4500 শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

SSC Combined Higher Secondary Level Notification 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ইতিমধ্যেই 06/12/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। নীচে অনলাইনে আবেদন করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। 

SSC CHSL Notification 2023 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। নূন্যতম উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। 

CHSL 2023 Vacancy -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। 

পদের নাম-

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant 
  • Data Entry Operator (DEO)
  • Data Entry Operator, Grade 'A'

মোট শূন্যপদ-

  • সমস্ত পদ মিলিয়ে কমবেশি 4,500 টি শূন্যপদে নিয়োগ করা হবে। 
  • পরবর্তীকালে বোর্ড শূন্যপদের সংখ্যা পরিবর্তন করতে পারে। 

মাসিক বেতন-

  • LDC: 19,900-63,200/- টাকা
  • DEO: 25,500-81,100/- টাকা

আবেদন শুরু- 06/12/2022

আবেদন শেষ- 04/01/2023

বয়সসীমা-

  • এই পদগুলিতে আবেদনের জন্য 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 
  • বয়স হিসাব করতে হবে 01/01/2022 তারিখের ভিত্তিতে।

আবশ্যিক যোগ্যতা-

  • উক্ত পদগুলোতে আবেদনের জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 
  • বিজ্ঞান, কলা, বানিজ্য যেকোনো শাখার ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। 
  • আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। 
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

নিয়োগ পদ্ধতি-

  • লিখিত পরীক্ষা 
  • কম্পিউটার টেস্ট 
  • টাইপিং টেস্ট
  • ইন্টারভিউ 

আবেদন মূল্য-

  • এই পদগুলিতে আবেদনের জন্য 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। 
  • এসসি, এসটি এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 
  • নীচের লিঙ্ক থেকে সরকারি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 
  • প্রথমে নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। 
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। 
  • আবেদন মূল্য জমা করতে হবে। 
  • শেষে সবকিছু মিলিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 04/01/2022

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • কম্পিউটার সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য নথিপত্র

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Apply Online: Click Here

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ