পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে Birbhum Health Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সিউড়ি সদর মহকুমা অঞ্চলে সবমিলিয়ে মোট 74 টি শূন্যপদে আশা কর্মী (ASHA) নিয়োগ করা হবে।
ASHA Karmi Recruitment 2023 Birbhum -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই 19/12/2022 তারিখ থেকে অফলাইনে আবেদন গ্রহন শুরু হয়েছে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।
সিউড়ি সদর মহকুমার অন্তর্গত মহম্মদ বাজার, খয়রাশোল, দুরবাজপুর, সিউড়ি-১, সিউড়ি-২, রাজনগর এবং সাঁইথিয়া ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা কর্মী নিয়োগ করা হবে। Birbhum SDO Office Recruitment 2023 -এ আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। নূন্যতম মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
Birbhum ASHA Karmi Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
আশা কর্মী (ASHA- Accredited Social Health Activist)
মোট শূন্যপদ-
সব ব্লক মিলিয়ে মোট 74 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
4,500/- টাকা বেতন দেওয়া হবে এবং কাজের উপর ভিত্তি করে উৎসাহ ভাতা দেওয়া হবে।
আবেদন শুরু- 19/12/2022
আবেদন শেষ- 20/01/2023
- আবেদনকারীর বয়স 30 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
- তবে এসসি,এসটি আবেদনকারীরা 22 বয়স থেকেই আবেদন করতে পারবে।
- বয়স হিসাব করতে হবে 01/12/2022 তারিখের ভিত্তিতে।
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
- কেবলমাত্র বিবাহিতা/ডিভোর্সী/বিধবা মহিলারা আবেদন করতে পারবে।
- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আরও চাকরির খবরঃ
নিয়োগ পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে অফলাইনের মাধ্যমে।
- অফিশিয়াল নোটিশ থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুণ।
- সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করুন।
- নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিন।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ নিজ নিজ এলাকার বিডিও অফিসের নির্দিষ্ট বাক্সে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 20/01/2023
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- নিজের সই করা ছবি
- অন্যান নথিপত্র
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here






0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....