Join Whatsapp Group(38) Join Now

মাসিক বেতন 13,500 টাকা! রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি, আবেদন চলছে

Jhargram JJB Recruitment 2022

ঝাড়গ্রাম জেলার ডিএম অফিসের তরফে Jhargram DM Office Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডে কাউন্সিলর পদে নিয়োগ করা হবে। 

District Child Protection Unit Recruitment 2022 Jhargram -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অনলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। নীচে উল্লেখিত ঠিকানার ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে। ইতিমধ্যেই 07/11/2022 তারিখ থেকে অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে।

Jhargram District Magistrate Recruitment 2022 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

Jhargram JJB Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

Counsellor 

মোট শূন্যপদ-

01 টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

মাসিক বেতন-

প্রতি মাসে 13,500/- টাকা বেতন দেওয়া হবে। 

আবেদন শুরু- 07/11/2022

আবেদন শেষ- 18/11/2022

বয়সসীমা-

আবেদনকারীর বয়স 01/01/2022 অনুযায়ী 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 

আবশ্যিক যোগ্যতা-

  • এই পদে আবেদনের জন্য সাইকোলজিতে স্নাতক হতে হবে। 
  • অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে। 
  • টাইপিং স্কিল থাকতে হবে। 
  • বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষা লেখা, পড়া এবং বলার দক্ষতা থাকতে হবে। 
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। 
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। 
  • নির্ভুলভাবে অবেদন ফর্মটি পূরণ করতে হবে। 
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। 
  • নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানার ড্রপ বক্সে জমা দিতে হবে। 
  • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ District Child Protection Unit, Office of the District Magistrate, Jhargram 
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন। 
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 18/11/2022 (4:00 PM)

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • কম্পিউটার সার্টিফিকেট
  • বসবাসের প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য নথিপত্র

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Application Form: Download Now

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ