Join Whatsapp Group(38) Join Now

IBPS SO Notification 2022: মোট 700 টি শূন্যপদে রাজ্যের ব্যাঙ্কগুলিতে চাকরি, অনলাইনে আবেদন চলছে

IBPS Specialist Officer Recruitment 2022

ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পারসোনাল সিলেকশনের তরফে IBPS Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে মোট 700 টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

IBPS SO Notification 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম স্নাতক পাশেই আবেদন করা যাবে। 

IBPS Specialist Officer Recruitment 2022 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। 

পদের নাম-

  • IT Officer 
  • Agri Field Officer
  • Rajbhasha
  • Law Officer 
  • Personal Officer 
  • Marketing Officer 

মোট শূন্যপদ-

সমস্ত পদ মিলিয়ে মোট 700 টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

আবেদন শুরু- 01/11/2022

আবেদন শেষ- 21/11/2022

বয়সসীমা-

আবেদনকারীর বয়স 01/11/2022 অনুযায়ী 20 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 

আবশ্যিক যোগ্যতা-

আবেদনকারীদের উপযুক্ত বিষয়ে ডিগ্রী পাশ করা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন মূল্য-

উক্ত পদগুলিতে আবেদনের জন্য 850/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে এসসি,এসটিদের জন্য 175/- টাকা আবেদন মূল্য দিতে হবে। 

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
  • প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। 
  • এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। 
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। 
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। 
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21/11/2022

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কম্পিউটার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • নিজের সই করা ছবি
  • অন্যান নথিপত্র

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Apply Online: Click Here

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ