Join Whatsapp Group(38) Join Now

রাজ্যে শ্রমদপ্তরের ৯০ দিনের চাকরিমুখী বিনামূল্যে প্রশিক্ষণ, কোর্স চলাকালীন দৈনিক বৃত্তি

কর্মহীন যুবক-যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তরের মাধ্যমে কর্মমূখী ট্রেনিং। প্রশিক্ষন চলাকালীন বৃত্তি প্রদান করবে সরকার।

যেসমস্ত বেকার ছেলেমেয়েরা কিছু একটা শিখে টাকা উপার্জন করতে চায় তাঁদের জন্য দারুন দরকারী একটি প্রশিক্ষণ।

প্রতিটা প্রার্থীকে ৯০ দিনের জুটমিলে বৃত্তিসহ থিওরেটিক্যাল এবং প্রাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার কোনো উল্লেখ নেই। সাক্ষর এবং শারিরীক ভাবে কর্মঠ প্রার্থী হলেই এই সুযোগ পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে এই বিনামূল্যে জুটমিলে প্রশিক্ষণ নিতে হলে।

প্রশিক্ষণ চলবে মোট ৯০ দিন যেখানে প্রথম ৪৫ দিন দৈনিক ২০০ টাকা এবং পরবর্তী ৪৫ দিন ২৫০ টাকা প্রধান করা হবে।

সবশেষে ট্রনিং সময় শেষ হলে দৈনিক ৩৫০ টাকা দেওয়া হবে পারিশ্রমিক হিসাবে। এবং হাজিরা উৎসাহ ভাতা ১৫ টাকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ

এই প্রশিক্ষন শেষে কোথায় চাকরি পাওয়া যাবে?

রাজ্যে শ্রম দপ্তরের এই কোর্স শেষে রাজ্যের বেসরকারী জুটমিলে শ্রমিকপদে কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে। এই প্রশিক্ষন সরকারি চাকরির প্রতিশ্রুতি দেয়না।

রাজ্যে শ্রমদপ্তরের ৯০ দিনের চাকরিমুখী বিনামূল্যে প্রশিক্ষণ


কোথায় যোগাযোগ করতে হবে এই প্রশিক্ষন নিতে হলে?

১৮ থেকে ৪০ বছরের কর্মঠ প্রার্থীরা এই প্রশিক্ষন নিতে পারবেন।  প্রশিক্ষন নিতে হলে নিকটবর্তী জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রে (Employment Exchange Bank) যোগাযোগ করতে হবে। 

চাকুরীজীবিদের মতো অন্যন্য সুবিধাও পাওয়া যাবে। যেমন পেনশন,ছুটি,বোনাস,ভাতা,পি.এফ, ই.এস.আই, মাহায্যভাতা, এবং বাড়ি ভাড়া সহ ইত্যাদি সুবিধা।

এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন জুটমিল কতৃক খাওয়া বাবদ ৮০ টাকা দেওয়া হবে। এবং থাকার ব্যবস্থাও আছে।

বছরের যেকোনো সময় এই ট্রেনিং নেওয়া সম্ভব। শুধুমাত্র জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের (Employment Exchange Bank) সাথে ভালোভাবে যোগাযোগ রাখতে হবে।

বেকার যুবক-যুবতীদের জন্য এটি ভালো প্রচেষ্টা। এছাড়াও ৩ মাসের মতো একটি চাকরিমূখী কোর্স বিনামূল্যে সরকারি তরফ থেকে দেওয়া হচ্ছে যেটা পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রীদের কাছে উপকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ