Join Whatsapp Group(38) Join Now

SSC GD Vacancy 2022: মোট 24,369 টি শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে চাকরি, অনলাইনে আবেদন শুরু

SSC GD Constable Recruitment 2022

ভারত সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফে SSC Recruitment 2022 New Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে মোট 24,369 টি শূন্যপদে জিডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

SSC GD Recruitment 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ইতিমধ্যেই 27/10/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। নীচে অনলাইনে আবেদন করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। 

SSC GD Constable Recruitment 2022 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই আবেদন করা যাবে। ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

SSC GD Notification 2022 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

GD Constable 

মোট শূন্যপদ-

সব মিলিয়ে মোট 24,369 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

21,700-69,100/- টাকা

আবেদন শুরু- 27/10/2022

আবেদন শেষ- 30/11/2022

বয়সসীমা-

01/01/2023 অনুযায়ী 18 বছর থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 

আবশ্যিক যোগ্যতা-

  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। 
  • এনসিসি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। 
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

নিয়োগ পদ্ধতি-

অনলাইন পরীক্ষা, শারীরিক মাপযোগ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন মূল্য-

উক্ত পদে আবেদনের জন্য 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে এসসি,এসটি এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 
  • নীচে লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। 
  • প্রথমে নিজের নামে রেজিষ্ট্রেশন করতে হবে। 
  • এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। 
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। 
  • আবেদন মূল্য জমা দিতে দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। 
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 30/11/2022

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Apply Online: Click Here

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ