Join Whatsapp Group(38) Join Now

Primary TET 2022: পরীক্ষাতে প্রতিযোগিতা বৃদ্ধি, প্রকাশিত হলো নতুন বিজ্ঞপ্তি

প্রাইমারি টেট সম্পর্কিত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম থেকেই বোঝা যাচ্ছে প্রাইমারি টেট ২০২২ এর জন্য প্রতিযোগিতা বেশিই থাকবে এবছর।

তারপরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করার পর থেকেই আরও প্রতিযোগিতা বাড়বে বলেই মনে করছেন অনেকে। 

Primary TET 2022

এবছর প্রাইমারি টেট এর জন্য বিএড প্রার্থীরা এবং ডিএলএড  প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবে। এমনকি শুধুমাত্র কলেজে ভর্তি হলেও আবেদন করা যাবে। তাই স্বাভাবিকভাবেই বহু ছাত্রছাত্রীরা আবেদন করবে। 


Primary TET 2022-র পরীক্ষা হতে আর মাত্র কয়েকদিন বাকি তার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও একটি নতুন নোটিশ প্রকাশিত করলো।


যেখানে বলা হচ্ছে শুধুমাত্র শারিশিক্ষাতে ডিগ্রী থাকলেও এই পরীক্ষাতে বসা যাবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শারীর শিক্ষায় বিপিএড প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরা এ বছরে প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শারীর শিক্ষা বিষয়ে ডিপ্লোমা/স্নাতক/সার্টিফিকেট করা থাকলেও এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পরীক্ষাতে বসতে পারবেন।


Read more:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ