প্রাইমারি শিক্ষক নিয়োগ বহু বছর পর হতে চলেছে। ইতিমধ্যে অনেক ছাত্র-ছাত্রী আবেদন করে ফেলেছে প্রাইমারি টেট 2022 পরীক্ষার জন্য। প্রাইমারি টেট পরীক্ষা হবে ১১ই ডিসেম্বর ২০২২ সালে। এবং প্রাইমারি টেটের তারিখ অফিশিয়াল ভাবে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে।
এবছর মোট শূন্যপদ আছে 11 হাজারেরও বেশি যে কারণে বহু ছাত্রছাত্রীরা এবছর আবেদন করবে। ইতিমধ্যে পরপর অনেকগুলি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রাইমারি টেট তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সিলেবাস এবং মডেল প্রশ্ন সম্পর্কিত একটি নোটিশ।
অনেক ছাত্র-ছাত্রী বুঝতে পারছিলেন না প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে। অবশেষে সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিলো প্রাইমারি টেট পর্ষদ।
নতুন নোটিশটি প্রকাশিত করেছে প্রাইমারি শিক্ষা পর্ষদ যেখানে পরীক্ষার সিলেবাস এবং মডেল প্রশ্ন দেওয়া হয়েছে। প্রসঙ্গত প্রশ্ন ভুলের জন্য কোনরকম নেগেটিভ মার্ক নেই।
পরীক্ষা হবে মোট নম্বরের যেখানে 5টি প্রধান বিষয় থেকে প্রশ্ন দেওয়া হবে। Child Development and Pedagogy, Language I (Bengali/Hindi/Oriya/Telugu/Nepali/Santhali/Urdu), Language II (English), Mathematics এবং Environmental Studies থেকে প্রশ্ন আসবে। প্রতিটা বিষয় থেকে 30 নম্বর করে প্রশ্ন আসবে। সবমিলিয়ে 150 নম্বরের পরীক্ষা।
মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন হিসেবে পর্ষদ অফিশিয়াল ভাবে যেই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেখানে যে প্রশ্নগুলি দেয়া হয়েছে সেগুলো নিম্নে দেওয়া হলো। আপনি যদি প্রাইমারি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত থাকুন।
আরও মডেল প্রশ্ন ডাউনলোড করুন নীচের লিঙ্ক থেকেঃ







0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....