Join Whatsapp Group(38) Join Now

Primary TET Exam: পরীক্ষার সময় যেগুলি না মানলে বাতিল হবে আপনার পরীক্ষা জেনে সতর্ক হোন

ইতিমধ্যে প্রাইমারি শিক্ষা পর্ষদ প্রকাশিত করে দিয়েছে এ বছরের প্রাইমারি টেট পরীক্ষার তারিখ সিলেবাস,মডেল প্রশ্ন সহ যাবতীয় তথ্য। স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা হওয়ার কারণে অনেকেই সাধারণ জিনিস গুলো ভুল করে পরীক্ষা হলে গিয়ে। 

Primart TET 2022



গাইডলাইন অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত করেছে Primary TET পর্ষদ। বিষয়গুলো সাধারণ হলেও ছোট্ট ভুলের কারণে অনেক ছাত্র-ছাত্রীকে পরীক্ষাতে বসতে নাও দেওয়া হতে পারে। তাই আগে থাকতে সমস্ত কিছু জেনে রাখলে ক্ষতি কিসের? 


পর্ষদের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী গাইডলাইনগুলি যা যা বিষয়গুলি  গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সবগুলো আমরা নিম্মে আলোচনা করছি। ভালো করে সমস্ত পয়েন্টগুলো মনে রাখুন। 


এ বছরের প্রাইমারি টেট পরীক্ষা হবে 11 ডিসেম্বর 2022 সালে। পরীক্ষার দিন পরছে রবিবার। পরীক্ষা শুরু হবে 12:30 থেকে 2:30 পর্যন্ত। এই পরীক্ষার জন্য আবেদন এখনো করা যাচ্ছে অনলাইনে। আবেদন চলবে ৩ই নভেম্বর পর্যন্ত অনলাইনে। 



অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আধার কার্ডের দুইদিক স্ক্যান করে আপলোড করবেন। না হলে শেষের দিকে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। আবেদন করার পেজে আধার কার্ডের দুইদিক স্ক্যান সম্পর্কে লেখা আছে। 


কোন কোন বিষয়গুলি মানতে হবে?


  • পরীক্ষার সময় এডমিট কার্ডের রোল নম্বর মিলিয়ে দেখে নিজের জায়গা খুঁজে নিতে হবে প্রার্থীদের। অন্য জায়গায় বসলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
  • পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার হলে পৌঁছতে হবে প্রার্থীদের।অফিশিয়াল নোটিশে বলা হয়েছে প্রার্থীকে পরীক্ষা হলে দু'ঘণ্টা আগে পৌঁছাতে হবে। 
  • পরীক্ষা শুরু হয়ে গেলে কোনমতেই প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষা শুরু হচ্ছে 12:30মিনিট থেকে তাই এর আগেই আপনাকে পরীক্ষা হলে যেতে হবে। 
  • কোনো প্রার্থী পরীক্ষা  চলাকালীন কোনও পানীয়, খাদ্য, চা বা কফি ভিতরে নিয়ে প্রবেশ করতে পারবেননা। 
  • প্রাইমারী টেট 2022 চলাকালীন ইনভিজিলেটরের অনুমতি ছাড়া পরীক্ষা শেষ হওয়ার আগে কোনও প্রার্থী হল থেকে বেরতে পারবেন না।
  • কোনরকম ইলেকট্রনিক্স ডিভাইস যেমন ক্যালকুলেটর,ঘড়ি এগুলোকে পরীক্ষার হলে নিয়ে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও ক্যামেরা, সানগ্লাস, হাতের ব্যাগ, সোনার গয়না নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে ।


উপরের সকল নিষেধাজ্ঞাগুলি এবছর কঠোরভাবে পালন করতে হবে। নিষেধাজ্ঞাগুলি কোনো প্রার্থী না মানলে বাতিল করা হতে পারে পরীক্ষা। 


Download Guideline PDF


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ