Join Whatsapp Group(38) Join Now

মাসিক বেতন 13,000 টাকা! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে CHA পদে চাকরি, আবেদন চলছে

Paschim Medinipur CHA Recruitment 2022

পশ্চিম মেদেনীপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে Paschim Medinipur Health Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদেনীপুর জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।  

Paschim Medinipur CHA Recruitment 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ইতিমধ্যেই 03/08/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। 

Paschim Medinipur DHFWS Recruitment 2022 -এ নিয়োগ করা হবে ভারত সরকারের ন্যাশনাল আরবান হেলফ মিশনের আওতায়। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। চাকরির পোস্টিং হবে পশ্চিম মেদেনীপুর জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।

Paschim Medinipur NHUM Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA)

মোট শূন্যপদ-

38 টি

মাসিক বেতন-

13,000/- টাকা

আবেদন শুরু- 03/08/2022

আবেদন শেষ- 18/08/2022

বয়সসীমা-

01/01/2022 অনুযায়ী 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 

আবশ্যিক যোগ্যতা-

  • আবেদনকারীকে অবশ্যই ANM/GNM কোর্স পাশ করা থাকতে হবে। 
  • বাংলা ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে। 
  • কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। 
  • আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

আবেদন মূল্য-

জেনারেলদের জন্য 100/- টাকা এবং সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য 50/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। 

নিয়োগ পদ্ধতি-

সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 
  • নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 
  • প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। 
  • এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। 
  • নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। 
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। 
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 18/08/2022

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • নিজের সই করা ছবি
  • অন্যান নথিপত্র

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Apply Online: Click Here

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ