Join Whatsapp Group(38) Join Now

রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে LDC ও Group-D পদে চাকরি, মাসিক বেতন 13 হাজার

Jhargram Child Protection Unit Recruitment 2022

ঝাড়গ্রাম জেলার ডিএম অফিসের তরফে Juvenile Justice Board West Bengal Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ঝাড়গ্রাম জেলার শিশু সুরক্ষা দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক, কাউন্সিলর এবং গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। 

Jhargram DM Office Group-D Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিজে হাতেও ড্রপ বক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। নূন্যতম অষ্টম শ্রেণি পাশেই আবেদন করা যাবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

Jhargram Child Protection Unit Recruitment 2022 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।  

পদের নাম-

  • Lower Division Clerk 
  • Counsellor 
  • Group D

মোট শূন্যপদ-

  • Lower Division Clerk- 02 টি
  • Counsellor- 01 টি
  • Group D- 01 টি

মাসিক বেতন- 

  • Lower Division Clerk- 13,500/- টাকা
  • Counsellor- 13,500/- টাকা
  • Group D- 12,000/- টাকা

আবেদন শুরু- 27/06/2022

আবেদন শেষ- 15/07/2022

বয়সসীমা-

উক্ত পদগুলোতে আবেদনের জন্য 01/01/2022 অনুযায়ী 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 

আবশ্যিক যোগ্যতা-

  • Lower Division Clerk- এই পদে আবেদন জন্য মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিড থাকতে হবে। বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
  • Counsellor- এই পদে আবেদনের জন্য সাইকোলজিতে স্নাতক হতে হবে। কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিড থাকতে হবে। বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
  • Group D- এই পদে আবেদনের জন্য বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
  • আবশ্যিক যোগ্যতার বিষয়টি বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

নিয়োগ পদ্ধতি-

  • লিখিত পরীক্ষা 
  • কম্পিউটার টেস্ট
  • পারসোনালিটি টেস্ট 

আবেদন মূল্য-

উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  • নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফমর্টি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। 
  • আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। 
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। 
  • নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা দিতে হবে। 
  • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ District Child Protection Unit, Treasury Building (Ground Floor), Office Of The District Magistrate, Jhargram  
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
  • অফলাইনে আবেদন করার শেষ তারিখ 15/07/2022

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বয়সের প্রমানপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমানপত্র
  • অভিজ্ঞতার শংসাপত
  • নিজের সই করা ছবি
  • অন্যান নথিপত্র

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Application Form: Download Now

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ