১০ বছরে ৬ বার ব্যর্থতা UPSC পরীক্ষায়, তারপরেও যুবককে অনুপ্রেরণা জোগাচ্ছেন নেট নাগরিকরা, কুর্নিশ জানাচ্ছেন তার অদম্য মনোভাবকে।
ভারতের কঠিন পরীক্ষাগুলোর একটা হলো UPSC, প্রতিবছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষাতে বসলেও সফল হন সামান্যই কিছু ছাত্রছাত্রী। পেছনে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়ে থাকেন, তাদের রক্তজল করা পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হয়।
এমনই একজন ছাত্র রজত সম্ভ্যাল। ১০ বছর ধরে ৬ বার পরীক্ষাতে বসেও তিনি ক্রাক করতে পারেননি UPSC, তাও তিনি প্রস্তুতি নিচ্ছেন সপ্তমবারের জন্য। তার এই হার না মানার গল্পই নেটনাগরিকদের মনে লেগেছে।
Read more:
- UPSC IAS 2022:বাস চালকের মেয়ে আজ IAS অফিসার, অনুপ্রেরণার গল্প
- UPSC পাশ করায় বিলিয়েছেন মিষ্টি, পরে সত্যিটা জানতে পেরে 'থ' সকলে
- Google Job: নদীয়ার এই ছেলেটি দেড় কোটি টাকা বেতনের জীবনের প্রথম চাকরি পেলেন
সম্প্রতি রজত নিজের টুইটারে লিখেছেন তার গল্পের কথা, তার ব্যর্থতার কথা। তিনি তার টুইটারে লিখেছেন, "10 বছরের পরিশ্রম ছাই হয়ে শেষ হল। ষষ্ঠতম UPSC-এর প্রচেষ্টা শেষ হল, অসফল হল 3 বারের প্রি-লিম ও ২ বারের মেইন্সের প্রচেষ্টাও। আমার শেষ প্রচেষ্টায়, ইন্টারভিউতে মাত্র 11 নম্বরের জন্য আমি পিছিয়ে রইলাম। কিন্তু এখনও আমি হেরে যাইনি।"
তার এই টুইট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় আর মন জয় করে নেয় হাজার হাজার মানুষের। অনেকে তাকে উদ্বুদ্ধ করতে শুরু করেন, অনেকে অনুপ্রেরণামূলক বানি শেয়ার করেন। অনেকে বলেন, " ঈশ্বর হয়তো আপনার জন্য আরো ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন।" তবে অনেকেই তাকে সপ্তমবারের মত পরীক্ষায় বসার জন্য ভীষণ উদ্বুদ্ধ করেছেন, সাহস জোগাচ্ছেন।
10 years of hard work ended in ashes.
— Rajat sambyal (@rajatsambyal_) May 31, 2022
6 UPSC attempts over.
3 times prelims failed.
2 times mains failed.
In my last attempt, yesterday I succumbed due to low score in interview. Missed by 11 marks. #upscresult
“And still I rise”. pic.twitter.com/m8FRcJGCWu
পরিশ্রম করলে, সঠিক অধ্যাবসায় এর মাধ্যমে সবই সম্ভব - তা অনেকেই প্রমাণ করে দিয়েছেন। রজতও হয়তো এবারের প্রচেষ্টায় সফল হবে। অনেক মানুষের আশীর্বাদ আছে তার সাথে।
লেখায়ঃ তন্ময় দেবনাথ




1 মন্তব্যসমূহ
Go ahead.you will success surely.
উত্তরমুছুনকোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....