Join Whatsapp Group(38) Join Now

{Answer} Model Activity Task Class 7 Part 2 History February 2022

{Answer} Model Activity Task Class 7 Part 2 History February 2022

প্রিয় ছাত্রছাত্রীরা, এই পেজে Model Activity Task Class 7 Part 2 History দেওয়া হলো এই মাসের, মানে February 2022 মাসের। তোমরা সুন্দরভাবে এই পেজ থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 7 ইতিহাস পার্ট-২ দেখে নিতে পারবে। 

মনে রাখবে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি সকলের সুন্দরভাবে করা উচিত। কারন এগুলো পরে তোমার রেজাল্টের সাথে যুক্ত হতেও পারে। তাই বছরের প্রথম থেকেই এগুলো ভালোভাবে সম্পূর্ণ করে নিজের স্কুলে জমা দাও। 

তোমরা এখানে ৭ ম/ সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে। আগে নিজেরা বাড়িতে উত্তর লেখার চেষ্টা করো। তারপর না পারলে আমাদের এই পেজে দেওয়া Answer Solution দেখে সুন্দরভাবে বুঝে বুঝে উত্তর লেখো নিজেদের খাতায়। 

ফেব্রুয়ারি মাসের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৭  ইতিহাস পাট 2- তে পূর্ণমান দেওয়া হয়েছে 20 ।

Model Activity Task Class 7 Part 2 History February 2022{Answer}

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

ইতিহাস 

পূর্ণমান : ২০

১. শূন্যস্থান পূরণ করো :    ১ × ৪ = ৪

(ক) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের ............।

Ans: ঐতরেয় আরণ্যক- এ

(খ) পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয..................খ্রিস্টাব্দে।

Ans: ১৯৭১ খ্রিস্টাব্দে

(গ) শশাঙ্কের রাজধানী ছিল ...........................।

Ans: কর্ণসুবর্ণ। 

(ঘ) লক্ষণসেনের রাজধানী ছিল ...........................।

Ans: পূর্ববঙ্গের বিক্রমপুরে। 

২. স্তম্ভ মেলাও :   ১ × ৪ = ৪

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

গৌড়বহো

হর্ষচরিত

কিতাব অল-হিন্দ

রামচরিত

বাণভট্ট

অল বিরুনি

সন্ধ্যাকর নন্দী

বাক্‌পতিরাজ

 Ans:

  1. গৌড়বহো---বাক্‌পতিরাজ
  2. হর্ষচরিত ---বাণভট্ট
  3. কিতাব অল-হিন্দ--- অল বিরুনি
  4. রামচরিত--- সন্ধ্যাকর নন্দী

৩. একটি-দুটি বাক্যে উত্তর দাও :  ১ × ৩ = ৩

(ক) কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল?

Ans:  প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল পদ্মা,মেঘনা  ও ভাগীরথী,  -এই তিনটি নদী দিয়ে। 

(খ) কে ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি নিয়েছিলেন?

Ans: প্রথম রাজেন্দ্র চোল ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি নিয়েছিলেন।

  

(গ) 'খলিফা' শব্দের অর্থ কী?

 Ans:  এটি  একটি আরবি শব্দ। "খলিফা" শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :    ৩×৩ = ৯

(ক) 'মাৎসন্যায়' কী?

Ans: মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড়ো মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময়ে তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত একশো বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ঐ যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মাণ এবং বণিক ইচ্ছামতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে (আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ)। ঐ সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়।

 

(খ) কৈবর্ত বিদ্রোহ কোন সময়, কোথায় সংঘটিত হয়েছিল? এই বিদ্রোহে কারা নেতৃত্বে দিয়েছিলেন?

Ans: 

পালশাসনে একাদশ শতকের দ্বিতীয়ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল

এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন -দিব্য (দিব্বোক), রুদোক এবং ভীম।

(গ) ভারতের সাথে আরবদের যোগাযোগ ঘটেছিল কীভাবে?

Ans: 

ভারতের সঙ্গে ইসলামের প্রথম যোগাযোগ ঘটেছিল তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকেই। খ্রিস্টীয় অষ্টম - নবম শতকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে আসতেন । সিন্ধু মোহনায়, মালাবাবে আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল। এর থেকে যেমন আরবি বণিকরা লাভবান হয়েছিল, তেমনি স্থানীয় ব্যবসায়ীরা লাভ করত। শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল। হিন্দু, জৈন এবং মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতা এক উজ্জল নিদর্শন। ঐ যুগে বাগদাদের খলিফার এর উদ্যোগে সংস্কৃত ভাষায় রচিত জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ইত্যাদি | আরবি ভাষায় অনূদিত হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ