Join Whatsapp Group(38) Join Now

Class 5 Health and Physical Education Model Activity Task Part 2 Answer February 2022

Class 5 Health and Physical Education Model Activity Task Part 2 Answer February 2022

Class 5 Health and Physical Education Model Activity Task Part 2 : এই পেজে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 sasto o sarir shiksha উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এটি আশা করবো তোমাদের সাহায্য করবে। 

তোমাদের জন  এই পেজে February 2022 Health and Physical Education Model Activity Task Class 5 Part 2-এর সমস্ত প্রশ্নের Answer Solution এই পেজ থেকে দেখে নাও। 

এই পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা- এর ওপর ভিত্তি করে পরে তোমাদের  রেজাল্ট তৈরি হতে পারে। তাই ছাত্রছাত্রীদের উচিত খুব যত্ন সহকারে মডেল আক্টিভিটি টাস্কগুলিকে সম্পন্ন করা  এবং নিজের স্কুলে জমা দেওয়া সময় মতো।  

পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা

উত্তর স্বাস্থ্য ও শারীরশিক্ষা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 
পঞ্চম শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান : ১৫

১। (ক) ছবি দেখে সঠিক আসনের নামের পাশে "✔"  চিহ্ন দাও : (১)
Ans: সুখাসন 
(খ) উপকারিতা: ঊরুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে। পায়ে নমনীয়তা আনে ও সচল করে। পেশির টান ধরা থেকে পেশিকে রক্ষা করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যাদের পায়ে ব্যথা করে তারা এ আসনটি করলে খুব আরাম বোধ করে থাকে।

২। (ক) ছবি দেখে সঠিক আসনের নামের পাশে "✔" চিহ্ন দাও :
Ans: মুক্তাসন

(খ) উপকারিতা: পায়ের পেশির দুর্বলতা দূর করে। যারা বেশিক্ষণ দাড়িয়ে থাকতে পারে না তাদের পক্ষে এই আসনটি ভীষণ উপকারী। মেরুদন্ডসংলগ্ন পেশী মজবুত করে ও স্থিতিস্থাপকতা বজায় রাখে। গোড়ালি-সন্ধির নমনীয়তা বজায় রাখে। গোড়ালির ব্যথা সারাতে সাহায্য করে।

৩। (ক) ছবি দেখে সঠিক আসনের নামের পাশে "✔" চিহ্ন দাও :
Ans: গরুরাসন

(খ) উপকারিতা: হাত-পায়ের মাংসপেশিকে শক্তিশালী করে। দাঁড়াবার ক্ষমতা বৃদ্ধি করে, মন:সংযোগ বাড়ায়। মনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে এই আসনটি অভ্যাসে উপকার পাওয়া যায়।

৪) মডুকাসনের অনুশীলনের পদ্ধতিটি বর্ণনা করো। এবং ন্যূনতম ১০ দিন এই আসনটি অনুশীলনের পরে তোমার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে তা লেখো। (৩)

Ans:

অনুশীলনের পদ্ধতি:

(1) প্রথমেই বজ্রাসনে বসতে হবে। হাঁটু দুটো যতটা সম্ভব ফাঁক করতে হবে। 

(2) গোড়ালি ও পায়ের পাতা দুটো ফাঁক করে পায়ের পাতার উপর বসতে হবে।

(3) দু-পায়ের বুড়ো আঙ্গুল পরস্পর পরস্পরকে স্পর্শ করতে হবে। 

(4) দুটো হাত দু-হাঁটুর উপর সোজা করে রাখতে হবে। 

(5) শিরদাঁড়া সোজা থাকবে।

উপকারিতা : এই আসনটি দশ দিন অভ্যাস করার পর আমি নিম্নলিখিত উপকারগুলো পেয়েছি। - 

(1) পায়ের পেশি মজবুত হয়েছে। 

(2) প্রাতঃক্রিয়ার সমস্যা দূর হয়েছে। 

(3) গোড়ালির সচলতা বৃদ্ধি পেয়েছে।


Class 5 Bengali All Model Activity Task Part 2 {Answer}

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ