Join Whatsapp Group(38) Join Now

[2022]Class 5 Amader Paribesh Model Activity Task Answer February

 

Class 5 Amader Paribesh Model Activity Task Answer February

Class 5 Amader Paribesh Model Activity Task Part 2 : এই পেজে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Amader Paribesh উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এটি আশা করবো তোমাদের সাহায্য করবে। 

তোমাদের জন্য  এই পেজে February 2022 Amader Paribesh/Environment Science Model Activity Task Class 5 Part 2-এর সমস্ত প্রশ্নের Answer Solution এই পেজ থেকে দেখে নাও। 

এই পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ- এর ওপর ভিত্তি করে পরে তোমাদের  রেজাল্ট তৈরি হতে পারে। তাই ছাত্রছাত্রীদের উচিত খুব যত্ন সহকারে মডেল আক্টিভিটি টাস্কগুলিকে সম্পন্ন করা  এবং নিজের স্কুলে জমা দেওয়া সময় মতো।  


Class 5 Amader Paribesh Model Activity Task(Answer)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পঞ্চম শ্রেণি

আমাদের পরিবেশ

পূর্ণমান : ১৫

 

১. ঠিক উত্তরটি নির্বাচন করো :     (১×৩=৩)

১.১ মাটির একটি স্বাভাবিক উপাদান হলো-

(ক) প্লাস্টিকের কুচি

(খ) অ্যালুমিনিয়ামের টুকরো

(গ) কাগজের কুচি

(ঘ) ঘাসের টুকরো

Ans: (ঘ) ঘাসের টুকরো

 

১.২ নীচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো

(ক) এঁটেল মাটি

(খ) বেলে মাটি

(গ) দোআঁশ মাটি

(ঘ) ইটের টুকরো

Ans:  (ক) এঁটেল মাটি

 

১.৩ নীচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো

(ক) আয়না

(খ) স্টেথোস্কোপ

(গ) আতশকাচ

(ঘ) দুরবিন

Ans:  (গ) আতশকাচ

 

২. একটি বাক্যে উত্তর দাও :     (১×৩=৩)

২.১ একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়।

Ans:  জল পরিশোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়।

২.২ তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো।

Ans: আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হল দুধে লেবুর রস মেশালে দুধ কেটে ছানা হয়ে যায়।

২.৩ বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো।

Ans:  বৃষ্টির জল ধরে রেখে তা দিয়ে আমরা গাছে জল দিতে পারি।

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :     (২×৩=৬)

৩.১ পলিথিনের টুকরো কীভাবে মাটির ক্ষতি করে?

Ans:  প্লাস্টিকের টুকরো কয়েকশো বছরেও ভাঙ্গে না। ওগুলি মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকডকে মাটির ভেতরে প্রবেশে বাধা দেয়। ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে।

৩.২ কী কী উপায়ে মাটির উর্বরতা বাড়ানো যায়?

Ans:  মাটির উর্বরতা বাড়ানোর উপায়গুলি হল-

(i)মাটিতে নাইট্রোজেন, ফসফেট, কম্পোস্ট ও জৈব সার মেশাতে হবে।

(ii)মাটির সজীব উপাদান যেমন কেঁচো ইত্যাদির সংখ্যা বজায় রাখতে হবে।

৩.৩ কী ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো?

Ans: যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি সেই মাটিতে ধান চাষ ভালো হয়। যেমনঃ এঁটেল মাটি ও দোয়াশ মাটি।

 

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :   ( ৩×১=৩)

৪.১ পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত?

Ans:  পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারী করতে হবে তা হল-

(i) পুকুরের জলে কাপড় কাঁচা ও বাসন মাজা যাবে না।

(ii)পুকুরের জলে ময়লা আবর্জনা, প্লাস্টিক ফেলা যাবে না।


Class 5 Bengali All Model Activity Task Part 2 {Answer}

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ