| BECIL Recruitment 2022 |
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে 500 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ইনভেস্টিগেটর এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ইতিমধ্যেই আবেদন গ্রহন পর্ব শুরু হয়েছে। BECIL Recruitment 2022 সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
- ইনভেস্টিগেটর
- সুপারভাইজার
মোট শূন্যপদ- 500 টি
- ইনভেস্টিগেটর- 350 টি
- সুপারভাইজার- 150 টি
আবশ্যিক যোগ্যতা-
এই পদগুলিতে আবেদনের জন্য স্নাতক হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা-
সর্বোচ্চ 50 বছর বয়স পর্যন্ত এই পদগুলিতে আবেদন করা যাবে।
মাসিক বেতন-
- ইনভেস্টিগেটর- 24,000/- টাকা
- সুপারভাইজার- 30,000/- টাকা
নিয়োগ পদ্ধতি- রিডিং টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন শুরু- 17/01/2022
আবেদন শেষ- 25/01/2022
আবেদন মূল্য- জেনারেল ও ওবিসিদের জন্য 500/- টাকা এবং এসসি ও এসটিদের জন্য 350/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
- আবেদন করার আগে নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- নোটিশে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
- আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 25/01/2022।
- ই-মেইলঃ projecthr@becil.com
বিঃদ্রঃ- এই স্থায়ী চাকরি নয়। সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক অস্থায়ী চাকরি।
Official Notification: Download
Official Website: Click Here



0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....