এবছরে করোনাভাইরাসের জন্য বাকি থাকা ৩ টে পরীক্ষা বাতিল করতে হয় পর্ষদকে। উচ্চমাধ্যমিকের অসম্পূর্ণ পরীক্ষা নিয়েই প্রকাশিত করতে হয় এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল ২০২০। এজন্য সঠিক যোগ্য নম্বর স্বাভাবিকভাবেই না পাওয়ার কথা।
পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের কথা অনুযায়ী যে সকল ছাত্রছাত্রীরা বাকি থাকা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ থাকছে। এবং এই বিশেষ পরীক্ষার যারা বসবে তাদের এই পরীক্ষার নম্বর চুড়ান্ত বলে বিবেচিত হবে।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্রছাত্রীরা তাদের বাকি থাকা পরীক্ষাগুলি দিতে পারবে। এরজন্য পরীক্ষার্থীদের আবেদন করতে হবে। তবে করোনাভাইরাসের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে! এটা সকলের কাছেই অজানা।
তবুও এটুকু আশা করা যাচ্ছে, আগামী বছরে পরিস্থিতি ঠিক হলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 'বিশেষ পরীক্ষার' ব্যবস্থা করতে পারে পর্ষদ। আর এই পরীক্ষাটি ছাত্রছাত্রীদের কাছে বাধ্যতামূলক না।সুতরাং বাকি টাকা পরীক্ষার নম্বরে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের কাছে এটি একটি দারুন সুযোগ।
Also Watch:-




0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....