হ্যাঁ বন্ধুরা, ইউটিউব থেকে প্রচুর ইনকাম সম্ভব। আজকের দিনে ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম খুবই সহজ হয়ে গেছে। শুধু অল্প মোবাইল/কম্পিউটার চালানোর দক্ষতা,সুন্দরভাবে কথা বলতে পারলেই আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তবে হ্যাঁ কাজটা সহজ না,তারজন্য কিছু পন্থা অবলম্বন করতে হবে। আজকে আমি নিজের ইউটিউব জীবনের অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। ইউটিউব থেকে যারা ইনকাম করে তাদের "Youtuber" বলা হয়। চলুন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব শেখা যাক।
1) প্রথমে নির্বাচন করতে হবে ভিডিও টপিক:
আমার মতে আপনার যে বিষয়ের উপর knowledge, ইচ্ছা আছে সেই বিষয়ের উপর ভিডিও বানান। তাহলে ভিডিও বানানোর সময় সঠিক তথ্য মানুষদের কাছে পৌঁছে দিতে পারবেন।(Ex- technology,Education,Job Update,Drawing,Life hacks,health,Own Music Channel,News,motivational channel ইত্যাদি টপিকের উপর চ্যানেল শুরু করতে পারেন। )
2)ইউটিউব চ্যানেল তৈরি করুন:
আপনার নির্দিষ্ট টপিক পছন্দ করার পরের কাজটি হলো ইউটিউব চ্যানেল তৈরি করা। ( ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়?) ইউটিউব চ্যানেল করতে গেলে নির্দিষ্ট একটি Gmail Account প্রয়োজন। প্রথমে ইউটিউবের "Sign In" করতে হবে।3) ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে সাজান:
ইউটিউব চ্যানেল তৈরি করলেই কাজ শেষ না। এরপর কিছু জিনিসের উপর নজর দিতে হয়, চ্যানেল গ্রো করার জন্য।যেমন- চ্যানেলের নাম, লোগো,চ্যানেলের কভার/ব্যানার ছবি, সোসাল লিঙ্ক। এছাড়াও ডেসক্রিপশন যেটা চ্যানেল Rank করার জন্য কিছুটা সাহায্য করে, এবং চ্যানেলটার বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত বিবরণ হিসাবে কাজ করে।
Share on Whatsapp
4) ইউটিউব ভিডিও তৈরি করুন,নিয়মিত আপলোড করুন:
সবথেকে কঠিন কাজ হলো প্রথম ভিডিওটি তৈরি করা। একবার প্রথম ভিডিও আপলোড করতে পারলে ধিরে ধিরে ইউটিউবের প্রতি ভালোবাসা চলে আসবে। ভুলগুলো থেকে কিছু শিখতে পারবেন। তাই নিজের টপিকের উপর প্রথম ভিডিওটি বানিয়ে আপলোড করে ফেলুন।চ্যানেলের ভিডিও আপলোডের দিকে ধ্যান দিতে হবে। কারন চ্যানেলের ভিডিও যদি নিয়মিত আপলোড না হয় সাবস্ক্রাইব অর্জন ও ধরে রাখা কঠিন হয়ে যাবে। তাই চেষ্টা করুন প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করার প্রথমদিকে।
( মনে রাখবেন ভিডিওতে নিজের সমস্ত কন্টেন্ট ব্যবহার করতে হবে। অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবেনা বিনা অনুমতিতে। ভিডিও বানানোর আগে অবশ্যই ইউটিউবের নিজস্ব পলিসিগুলি পড়া দরকার।)
5) ভিডিওগুলি শেয়ার করুন:
প্রথমদিকে চ্যানেল খুললেই ভিউস, সাবস্ক্রাইব দ্রুত বৃদ্ধি হবে না। ধিরে ধিরে ভিউস আসবে এবং সেখান থেকে Subscribers আসবে। তাই প্রথমদিকে ভিডিও Share জন্য সেরা ফ্রি প্লাটফর্ম হলো- ফেসবুক,হয়াটসঅ্যাপ,টেলিগ্রাম ইত্যাদি সোসাল মিডিয়া অ্যাপগুলি।- নেতাজী ICS চাকরি করেননি কেনো?
- সাফিন হাসান, দূর্ঘটনায় আহত হয়েও দিয়েছেন পরীক্ষা
- কৃষকের মেয়ে পুনম যাদব,সোনা জিতেছেন...
- ছাত্রছাত্রীদের জন্য দরকারী ৫টি মোবাইল অ্যাপ...
6) সঠিক Title,Tag,Description,Thumbnail ব্যবহার:
প্রথমদিকে ভিডিও বানালেই হাজার হাজার মানুষ দেখবে না। তারজন্য কিছু পন্থা আছে। যেমন- সুন্দর থাম্বনেইল তৈরি করুন। সঠিক টাইটেল ব্যবহার করুন। সঠিক ডেসক্রিপশন ব্যাবহার করুন। এইসমস্ত সেটিংসগুলি গুগুল ক্রোম থেকে সুন্দরভাবে সহজেই করা যায়।7) ইউটিউবের ভিডিও মনিটাইজ হওয়ার যোগ্যতা সম্পুর্ন করুন:
ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে বর্তমানে প্রয়োজন শেষ একবছরে নূন্যতম ১ হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন। সাথে ৪ হাজার মিনিট ওয়াচটাইম। খেয়াল রাখবেন চ্যানেলে কোনো কপিরাইট না থাকে।8) গুগুল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি ও আবেদন করুন:
এক হাজার সাবস্ক্রাইব+শেষ এক বছরে চার হাজার WatchTime সম্পুর্ন হলে গুগুল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অবশ্যই সঠিক তথ্য দেবেন, না হলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। নিজের নাম,ঠিকানা,ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনপুট করতে হবে।এরপর নিজের চ্যানেলের মনিটাইজ অপসানটিকে "Enable" করুন। এরপর ইউটিউব আপনার চ্যানেলকে রিভিউ করবে। রিভিউ করার পর মনিটাইজ অ্যাপ্রোভ হলে আপনার ইমেলে মেইল করবে মনিটাইজ এপ্রোভ হয়ে গেলে।
9) ইউটিউব পার্টনার হয়ে উপার্জন করুন:
মনিটাইজ এপ্রোভ হলে আপনাকে একজন ইউটিউব পার্টনার হিসাবে ধরা হবে। ভিডিওতে ভিউসের ভিউস এর উপর নির্ভর করে আপনার ইনকাম নির্ভর করবে। Google Adsence-এ সমস্ত ইনকাম জমা হবে। 100 ডলার সম্পুর্ন হলেই আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করা হবে।শেষ কিছু কথা:-
আজকের দিনে মানুষ ভিডিও দেখতে পছন্দ করে, সুতরাং কোনো বিষয়ে প্রতিভা থাকলে সেটি নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে বিপুল পরিমানে অর্থ উপার্জন সম্ভব। এছাড়াও বড়ো ইউটিউব চ্যানেলের মালিকদের সেলিব্রিটি মানা হয়। তাই হার্ডওয়ার্ক করতে পারলে যেকেও ইউটিউবে নিজেদের ক্যারিয়ার করতে পারবে। ইউটিউব সম্পর্কিত কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি সাহায্য করার চেষ্টা করবো।
Share on Whatsapp






2 মন্তব্যসমূহ
দাদা মোটিভেশনাল ভিডিও স্ক্রিপ্টটা কোথা থেকে পাবো?
উত্তরমুছুনnije lekho..othaba boro english channel first er dike follow korte paro..
মুছুনকোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....