কেন্দ্রীয় সরকারের(Central Government) শিক্ষানীতির সাথে তাল মিলিয়ে চলার জন্য রাজ্যের শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে সরকার। সিলেবাস পরিবর্তন(Syllabus change), সেমিস্টার ভিত্তিক পরীক্ষা(semester), অনলাইন-অফলাইন আবেদনসহ অনেক বিষয় পরিবর্তন হয়েছে রাজ্যে।
স্নাতক স্তরে(Graduate level) ভর্তির প্রক্রিয়া সাধারণত অনলাইনে বা অফলাইনে হয়ে থাকে। কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে(Website) ফর্ম ফিলাপ করে আবেদন করা হয় ভর্তি হওয়ার জন্য। রেজাল্ট ও আনুষঙ্গিক বিভিন্ন দিকগুলি বিবেচনা করে কলেজ থেকে 'কারা ভর্তির যোগ্য', তার একটি তালিকা(candidates list) বের করে করা হয়।
১০ হাজার টাকা ফেরত দিতে হবে HS পরীক্ষার্থীদের? সত্যিটা কি?
গত রবিবার অল বেঙ্গল স্টেট গভারমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন(all Bengal State Government College teachers association) এর আয়োজন করা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, -"আগামী বছর থেকে স্নাতকে ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে।। এবছর থেকে কেন্দ্রীয় অনলাইন Portal এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা ছিল।"
এবছর কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা থাকলেও রাজ্যে পরিকাঠামোর অভাব ছিল। পরিকাঠামগত প্রস্তুতির অভাবে এই বছরে একদম শেষ মুহূর্তে কেন্দ্রীয় অনলাইন পোটালের মাধ্যমে স্নাতক এ আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। আবার পুরনো পদ্ধতিতেই কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।
7th pay commission এর নির্দেশে ডিসেম্বরেই DA এর মোটা অঙ্কের টাকা পাবেন সরকারি কর্মচারীরা।
তবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে স্নাতকের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এই দিন বলেন ব্রাত্য বসু।
অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ব্রাত্য বসু আরো বলেন যে এই বছর অনলাইন পোর্টাল তৈরি করতে বেশ কিছু সমস্যা হয়েছিল এবং পোর্টাল অসম্পূর্ণ থেকে গিয়েছিল। পোর্টালটির কাজ বাকি থাকায় চূড়ান্ত মুহূর্তে সেটি বন্ধ হয়ে গিয়েছিল।
ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার পাশাপাশি আয় করার সহজ ৮টি উপায়
তবে আগামী বছর থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি তিনি আরো বলেন যে রাজ্য সরকার কলেজ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে।
রাজ্য সরকারের(West Bengal State Government) পক্ষ থেকে শিক্ষা মন্ত্রী আগেও জানিয়েছিলেন যে চলতি বছরে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল মাধ্যমে নিয়োগ করা হবে।
রাজ্যে শ্রমদপ্তরের ৯০ দিনের চাকরিমুখী বিনামূল্যে প্রশিক্ষণ, কোর্স চলাকালীন দৈনিক বৃত্তি
এবছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়নি মে মাসে। তারপর রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর একটি পোর্টাল তৈরি শুরুর পরিকল্পনা করে। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উচ্চশিক্ষা দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়। তবে সেটি বাস্তবায়িত না হবার জন্য চলতি বছরে কেন্দ্রীয় পোর্টালের বদলে সেই পুরনো নিয়ম মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।




0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....