প্রাইমারি টেট ২০২২ সালের পরীক্ষার জন্য আবেদন ইতিমধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। পরীক্ষা হবে ১১ই ডিসেম্বর ২০২২ রবিবার।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক টেট পরীক্ষাতে (Primary TET Examination 2022) বসার জন্য প্রার্থীদের স্নাতকে ৫০ শতাংশ নম্বরের প্রয়োজন নেই।
প্রসঙ্গত,এবছরের প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই বহু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে প্রাইমারি শিক্ষা পর্ষদ দ্বারা। যার ফলে বদলে এবং সংশোধন হয়ে যাচ্ছে বহু নিয়ম।
সম্প্রতি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary TET Board)। যেখানে প্রাইমারি টেট 2022-এ আবেদন করার জন্য স্নাতকের নম্বরের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তবে এটি সকল প্রার্থিদের জন্য না।
কেবলমাত্র ২০১০ সালের আগে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা বিএড এবং গ্রাজুয়েশন (B.ed & Graduation) পাশ করেছে তাদের ক্ষেত্রেই নম্বরের ছাড় দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১০ সালের আগে যে সমস্ত প্রার্থীরা বিএড এবং গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের জন্য ৪৫% শতাংশ নম্বর এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৪০% নম্বর লাগবে।
প্রসঙ্গত, ২০১০ সালের পর সকল জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর হবেনা। পূর্বে বলা অফিসিয়াল নিয়ম থাকবে।
এ বছর রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগের পরীক্ষা হতে চলেছে ১১ই ডিসেম্বর ২০২২। পরীক্ষা হবে সকাল ১২টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত। আবেদনের শেষ তারিখ ৩রা নভেম্বর বৃহস্পতিবার।





0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....